রাজবাড়ীতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার

রাজবাড়ীতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার
Advertisement
Advertisement

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর ছাত্রদল নেতা মো. আসাদুজ্জামান রুবেলকে সাংগঠনিক সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জেলার কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আসাদুজ্জামানকে ছাত্রদলের সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর