Author: টাইমস ইন্টারন্যাশনাল

ইসরায়েল–হামাস যুদ্ধের ২০ মাসে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়, সবশেষ বুধবার দক্ষিণ গাজার রাফা ও কেন্দ্রীয় অঞ্চলে খাদ্য সহায়তা নিতে গিয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আল-আওদা হাসপাতাল জানিয়েছে, কেন্দ্রীয় গাজায় সহায়তা কেন্দ্রে যাওয়ার পথে ৭ জন নিহত হন। অন্যদিকে, রাফার কাছে নিহত ১৪ জনের মরদেহ খান ইউনুসের নাসের হাসপাতালে রাখা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সন্দেহভাজনদের ‘সতর্ক করে গুলি’ ছুড়েছিল। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জানায়, হামাসের হামলায় তাদের অন্তত ৫ জন স্থানীয় সহায়তা কর্মী নিহত হয়েছেন। তবে তারা সংঘর্ষস্থলে সহিংসতার কোনো প্রমাণ পায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে,…

Read More

অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উসকানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ-এই দুজনকেই যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে দেশটিতে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে। দুই মন্ত্রীই ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের বিরোধিতা করে আসছেন। একই সঙ্গে সেখানকার বাসিন্দাদের গাজার বাইরে পূনর্বাসনের আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডের সঙ্গে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার ঘোষণা করা হয়। এদিকে ইসরায়েল বলছে, নির্বাচিত প্রতিনিধি…

Read More

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিক্ষোভের পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে মঙ্গলবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে সিএনএনের লাইভ খবরে বলা হয়, আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের প্রায় এক বর্গমাইল এলাকাজুড়ে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। এটি শহরের ৪০ লাখেরও বেশি বাসিন্দার মধ্যে কমপক্ষে এক লাখ মানুষের চলাচলে প্রভাব ফেলবে বলে প্রশাসনের দাবি। মেয়র ক্যারেন ব্যাস জানিয়েছেন, কারফিউ কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার রাতেই পুলিশ ‘অবৈধ জমায়েত’ থেকে লোকজনকে সরে যেতে বলার পর গণগ্রেপ্তর শুরু করে। গত চার দিনে কমপক্ষে…

Read More

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি। বার্তা সংস্থা বাসস জানায়, মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বোচওয়ে বলেন, ‘বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’ বোচওয়ে বলেন, ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার।’ তিনি আরও জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোর সংগ্রামে সহায়তা করাও সংগঠনের অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য। কমনওয়েলথ ২.৭ বিলিয়ন জনগণের প্ল্যাটফর্ম  উল্লেখ করে  ঘানার এই নাগরিক বলেন, ‘বর্তমানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বার্ষিক…

Read More

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো নিশ্চিত হয়নি। বৈঠকের ‘সূচি চূড়ান্ত না হওয়ায়’ এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লন্ডনে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন বলে জানা গেছে। ফলে ‘সময় ও সূচি মেলানো’ না গেলে বৈঠকটি নাও হতে পারে। চার দিনের রাষ্ট্রীয় সফরে ১০ জুন সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস এবং সেখান থেকে ডরচেস্টার হোটেলে ওঠেন। হোটেলেই দুপুরে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়র্শ এবং স্কটল্যান্ডভিত্তিক মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির সঙ্গে…

Read More

যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠির জবাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘আইনিভাবে দেওয়া হবে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। লন্ডনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা চিঠি পেয়েছি।’ এর আগে টিউলিপের চিঠি পাওয়ার বিষয়ে অস্বীকৃতি জানালেও, এবার তিনি নিশ্চিত করলেন চিঠি হাতে পেয়েছেন। সাংবাদিকরা চিঠির জবাব প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি একটি আইনি বিষয়  (লিগ্যাল ইস্যু) “আইনিভাবেই জবাব দেওয়া হবে।” ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মুহম্মদ ইউনূসের লন্ডন সফরে তার সঙ্গে দেখা করতে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি ও তার মা একটি বড় প্লট পেয়েছেন। টিউলিপ এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় বৈঠকের ‘আলোচনার বিষয়’ তারা নিজেরাই ঠিক করবেন বলে জানিয়েছেন  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বৈঠকটির নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। তারা নিজেদের মতো করে আলোচনা করবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্ধারিত নির্বাচনকাল, চার্টার অব জুলাই ও সংস্কারসহ যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।’ প্রেস সচিব আরও বলেন, ‘বৈঠকে কী আলোচনা হবে, তা তারেক রহমান ও ড. ইউনূস নিজেরাই নির্ধারণ করবেন।’ এদিকে সোমবার সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরের শুরুতেই তিনি…

Read More

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে। এ সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার…

Read More

কানাডায় নৌ দুর্ঘটনায় নিহত বিমানের বৈমানিক সাইফুজ্জামান ও শিল্পপতি আব্দুল্লাহ হিল রকিবকে প্রবাসী বাংলাদেশিরা বুধবার শেষ শ্রদ্ধা জানাবেন। টরেন্টোর একজন প্রবাসী সাংবাদিক জানিয়েছেন, বাংলাদেশি কমিউনিটির সিদ্ধান্ত অনুযায়ী,  স্থানীয় সময় বুধবার, আসরের নামাজের পর সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানের ‘সুনাতুল জামাত অব অন্টারিও’তে হবে নিহতদের নামাজে জানাজা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সর্বস্তরের মানুষের নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর বৈমানিক সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আর শিল্পপতি ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক নেতা আব্দুল্লাহ হিল রকিবের রেখে যাওয়া স্বজনরা হলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা।…

Read More

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশেনের সহায়তা কেন্দ্রের কাছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, অন্যদিকে, গাজাগামী সহায়তাবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটকের পর ইসরায়েলি নৌবাহিনী একে আশদোদ বন্দরে টেনে নিয়ে গেছে। জাহাজটির ১২ জন ক্রুকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও আল জাজিরার সাংবাদিক ওমর ফাইয়াদ রয়েছেন। তাদের আইনজীবী বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন। এই ত্রাণবাহী জাহাজটি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং ইসরায়েলের ‘অবৈধ অবরোধ’ ভাঙার প্রয়াস চালাচ্ছিল বলে…

Read More