তেহরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এই হামলায় সালামিসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়াত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির আইআরজিসির প্রধান হোসেইন সালামি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তেহরানে আইআরজিসির সদরদপ্তরেও আঘাত হেনেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, রাজধানীর একটি আবাসিক এলাকায় হামলায় বেসামরিক নাগরিকের পাশাপাশি বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, শুক্রবার ইরানের সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসির সদরদপ্তরও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ওই স্থাপনা থেকে…
Author: টাইমস ইন্টারন্যাশনাল
ইসরায়েলের হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে ইসরায়েলের দিকে প্রায় ১০০টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, এক ঘণ্টায় ইসরায়েল অভিমুখে অন্তত ১০০টি ইউএভি (ড্রোন) ছোড়া হয়েছে, যেগুলো আমরা প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ডেফরিনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানায়, ইরানে ইসরায়েলি হামলায় ২০০টি যুদ্ধবিমান অংশ নেয়, যেগুলো দেশটির ভেতরে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একই সঙ্গে, ইসরায়েলের হামলায় ইরানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি এবং…
ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ইসরায়েলের হামলার পর শুক্রবার সকাল থেকেই ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা ফাঁকা হয়ে পড়ে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট রাডার টোয়েন্টিফোর’ জানায়, বেশিরভাগ বিমান ওই অঞ্চলের আকাশ এড়িয়ে চলতে শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে জানান, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইটকে ইরান ও ইসরায়েলের আকাশ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইট রুট পুনর্নিধারণের কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে বলে জানান তিনি। ভারতের বিমান সংস্থাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাকিস্তানের আকাশসীমা আগেই ভারতীয় ফ্লাইটের জন্য বন্ধ ছিল, এখন…
যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন। সেখানে তারা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়, যা ছিল একেবারে ব্যক্তিগত।’ বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। প্রেস সচিব জানান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাঁর সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজা চার্লসকে অবহিত করেন। তিনি আরও জানান, প্রায় ৩০ মিনিটের এ বৈঠক…
‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। বিশ্বব্যাপী শান্তি, স্থায়িত্ব এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন। ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্যাপন হিসেবে নতুন একটি পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘দ্য…
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনায় ২৯১ জন যাত্রী নিহত হয়েছেন। ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে কেবল একজনের বেঁচে যাওয়ার তথ্য মিলেছে।আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর ফ্লাইটটি দুর্ঘটনায় পতিত হয়। আহমেদাবাদের পুলিশ কমিশনার জি.এস. মালিক জানান, একমাত্র জীবিত ব্যক্তি ১১-এ সিটে বসেছিলেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি বার্তা সংস্থা এএনআই-কে জানান, ‘একজন জীবিত ব্যক্তিকে পাওয়া গেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এখনও মৃত্যুর চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে পারছি না, কারণ উদ্ধারকাজ এখনও চলমান।’ আহমেদাবাদের পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ২০৪টি লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি…
ভারতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারদরে বড় ধরনের ধস দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার প্রাক-বাজার লেনদেনে বোয়িং কোম্পানির শেয়ারদর ৭.৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমে যায়। যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় দৈনিক পতন। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টার দিকে বোয়িংয়ের শেয়ারের দাম কমে ১৯৭ ডলার ৮২ সেন্টে নেমেছে। এদিন দুপুরে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে দুর্ঘটনায় পতিত হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজেটি। সেখানে ২৪২ জন আরোহী ছিলেন। এই দুর্ঘটনা ড্রিমলাইনার সিরিজের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। কারণ এই ঘটনার আগ পর্যন্ত এই সিরিজের বিমানের…
ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু তাদের প্রতিবেদনে বিজয় রূপানি’র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে দুর্ঘটনায় পতিত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজেটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১২ নম্বরে ছিলেন বিজয় রূপানি। ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। বিজয় রূপানির জন্ম ১৯৫৬ সালের ২ আগস্ট, মিয়ানমারে। ছয়ের দশকে বার্মার অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তার পরিবার ভারতের রাজকোটে আসে। অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের হয়ে ছাত্র রাজনীতির মাধ্যমে…
আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী! সেখানকার পুলিশ কমিশনার জিএ মালিক এ তথ্য জানিয়েছেন। বেঁচে যাওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসা চলছে। গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়েছে লন্ডনগামী বিমানটি। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের…
কানাডার লেকে নৌকাডুবিতে নিহত বৈমানিক সাইফুজ্জামান ও শিল্পপতি আব্দুল্লাহ হিল রাকিবের মরদেহ বৃহস্পতিবার বিমান বাংলাদেশের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে। টরেন্টো থেকে একজন সাংবাদিক টাইমস অব বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন নিহত দুই বাংলাদেশির মরদেহ শুক্রবার দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বাদ আসর টরোন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের ‘সুননাতুল জামাত মসজিদে’ ওই দুইজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এ আয়োজনে নিহতদের স্বজনরা ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। তারা চোখের জলে, ভালবাসায় শেষ শ্রদ্ধা জানান দেশের দুই খ্যাতিমানকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর বৈমানিক সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা রেখে…

