কানাডায় নিহত বাংলাদেশিদের শেষ শ্রদ্ধা, মরদেহ দেশে ফিরছে শুক্রবার

কানাডায় নিহত বাংলাদেশিদের শেষ শ্রদ্ধা, মরদেহ দেশে ফিরছে শুক্রবার
বৈমানিক সাইফুজ্জামান ও শিল্পপতি আব্দুল্লাহ হিল রকিব, ফাইল ফটো
Advertisement
Advertisement

কানাডার লেকে নৌকাডুবিতে নিহত বৈমানিক সাইফুজ্জামান ও শিল্পপতি আব্দুল্লাহ হিল রাকিবের মরদেহ বৃহস্পতিবার বিমান বাংলাদেশের ফ্লাইটে  বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে। টরেন্টো থেকে একজন সাংবাদিক টাইমস অব বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন

নিহত দুই বাংলাদেশির মরদেহ শুক্রবার দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার বাদ আসর টরোন্টোর ৩৪৭ ডেনফোথ রোডের ‘সুননাতুল জামাত মসজিদে’ ওই দুইজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এ আয়োজনে নিহতদের স্বজনরা ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। তারা চোখের জলে, ভালবাসায় শেষ শ্রদ্ধা জানান দেশের দুই খ্যাতিমানকে।

আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ এর বৈমানিক সাইফুজ্জামান স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। আর শিল্পপতি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক নেতা আব্দুল্লাহ হিল রকিবের রেখে যাওয়া স্বজনরা হলেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা।

এর আগে কানাডার স্থানীয় সময় সময় ৮ জুন সাইফুজ্জামান ও শিল্পপতি  রকিব সপরিবারে টরেন্টো থেকে ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেকের পাড়ে বেড়াতে যান। সাইফুজ্জামান, তার ছেলে ও রাকিব একটি ছোট ডিঙ্গি নৌকায় লেকে নৌ ভ্রমণে গেলে বাতাসে নৌকাটি উল্টে যায়। বিকাল ৩টার দিকে ওই দুর্ঘটনায় ছেলেটি সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকি দুজন ডুবে মারা যান। পরে পুলিশ ও উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad