৩ দিন পর ফের বাড়ল সোনার দাম

৩ দিন পর ফের বাড়ল সোনার দাম
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

তিন দিন পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এতে ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম  ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বিশাল ব্যবধানে সোনার দাম বাড়ানোর পরদিন আবারও সোনার দাম কমানো হয়। পরে গত শনিবার ভালো মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর তিন দিন পর আজ আবার সোনার দাম বাড়ানো হল।

মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

আরও পড়ুন

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার দাম বাড়ানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ১০১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৯ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২  ক্যারেটের রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৭৩ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি এখন ৪ হাজার ৮৪০ টাকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad