ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। এই সংঘাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং এগুলো কত দূর যেতে পারে—তা ব্যাখ্যা করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ক্ষেপণাস্ত্রগুলো কয়েকশ কিলোমিটার থেকে শুরু করে ১০ হাজার কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও, বেশ কয়েকটি প্রতিরক্ষা ভেদ করে তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হলো দূরপাল্লার অস্ত্র, যা পারমাণবিক বা প্রচলিত বিস্ফোরক বহন করে একটি নির্ধারিত বাঁকানো পথে…
Author: টাইমস ইন্টারন্যাশনাল
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যে শান্তির’ আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা কেবল একটি যুদ্ধবিরতির জন্য নয়, তার চেয়েও ভাল কিছুর দিকে এগোচ্ছি।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফলে ধারনা করা হচ্ছিল যে পরিস্থিতি আরও জটিল দিকে যেতে পারে। তবে এখন তিনি তুলনামূলকভাবে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। গত কয়েক রাত ধরেই ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পঞ্চম দিনের মতো চলছে এ সংঘর্ষ। বিবিসি প্রতিবেদকদের বরাতে জানা গেছে, সোমবার রাতেও তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী…
ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামি প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের। আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই (ইসরায়েল) শাসনব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না, খবর বিবিসি বাংলার। এদিকে, ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের…
ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি, খবর বিবিসি বাংলার। এদিকে, ইসরায়েল থেকে প্রায় ২০০ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দু-এক দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস। সোমবার এক সংবাদ সম্মেলনে হেনরিকা মোসিকা-ডেন্ডিস বলেন, ’আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা…
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, শুধু রোববার রাতেই ইসরায়েলি বিমানবাহিনী ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা নাহলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান, খবর বিবিসি বাংলার। ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রায় ৫০টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়, যোগ করেন ডেফরিন। এদিকে তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন…
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে। বিবিসির খবরে বলা হয়, মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ‘ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়’ ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে কর্মকর্তাদের নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে। ইসরায়েলে নতুন করে হামলা, বহু হতাহত ইসরায়েলের ওপর ইরান সোমবার ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার কারণে পুরো দেশে বিমান হামলা সতর্কতা সাইরেন বাজানো হয়। চার দিন ধরে চলা…
ইরানের রাজধানী তেহরানে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিকালে তেহরানের জনবহুল আবাসিক এলাকা ও হাসপাতালের কাছে হামলার ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছে, রোববার তেহরানের তাজরিশ ও কুদস স্কয়ার, শরিয়তি অ্যাভিনিউ ও ভালিয়াসর স্কয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। তাজরিশ এলাকায় একটি বড় শপিং সেন্টার রয়েছে। এদিকে, ভালিয়াসর স্ট্রিট তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কুদস স্কয়ারে হামলা হয়েছে শোহাদা হাসপাতালের মাত্র ৫০ মিটার দূরে। এই হাসপাতালে উত্তর তেহরানের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে সিএনএন দেখেছে, ভালিয়াসর স্ট্রিটের কাছের জনবহুল এলাকায় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কুদস স্কয়ারের ভিডিওতে দেখা যায়, একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। তিনি বলেন, ‘সংঘাত বন্ধে করতে বহু ফোনকল ও বৈঠক এখন চলছে ‘ সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত; দুই দেশে চুক্তিতে পৌঁছাবে—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।’ তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি। ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করব। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে। ট্রাম্প আরও লেখেন,…
এবার ভারতে উড়াল দেওয়ার পরই বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী একটি হেলিকপ্টার। এ দুর্ঘটনায় পাইলটসহ সাত আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে এ ঘটনা ঘটে। রাজ্যের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী তীর্থস্থানের উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের মাত্র ১০ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, ‘দুর্ঘটনার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।’ অ্যারিয়ান অ্যাভিয়েশন নামের একটি বেসরকারি হেলিকপ্টার সংস্থার পরিচালিত হেলিকপ্টারটি কেদারনাথ তীর্থপথের নিকটবর্তী একটি বনাঞ্চলে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট ছাড়াও…
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে এমন তথ্য দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, আলবুর্জ প্রদেশে মোসাদের দুই গোয়েন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিস্ফোরক ও ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করছিলেন। এদিকে ইরানের হয়ে কাজ করায় দুজনকে গ্রেপ্তার করার দাবি করেছে ইসরায়েল। শনিবার টাইমস অব ইসরায়েলের খবরে দাবি করা হয়, ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যক্রমের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে একটি গোপন ড্রোন তৈরির কারখানা স্থাপন করেছিল বলে দাবি করেছে একাধিক গোয়েন্দা সূত্র। সেখান থেকে পরিচালিত বিস্ফোরক ড্রোন হামলাতেই ইরানের আকাশ…

