বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ৯ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানের হাতে একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পদক তুলে দেন।
এবার একুশে পদকপ্রাপ্তরা হলেন-ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সঙ্গীত), ওয়ারফেইজ (সঙ্গীতদল), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) এবং তেজস হালদার যস (ভাস্কর্য)।
তাদের মধ্যে আইয়ুব বাচ্চু মরণোত্তর পদক পাচ্ছেন।
দেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬ সালে একুশে পদক প্রবর্তন করেন।


