ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২০৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২০৯
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৯ জন রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭২ জন।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ এবং ৪৪ শতাংশ নারী বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তি আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২১ হাজার ৩২৭ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad