Author: টাইমস ইন্টারন্যাশনাল

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বার্তা সংস্থা বাসস জানায়, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র্য, উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বিগত আট বছরের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ মানবিক দায়িত্ববোধ থেকে আশ্রয় দিয়ে আসছে। কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এই সংকট এখন আর শুধু মানবিক বিষয় নয় এটি অর্থনৈতিক, পরিবেশগত এবং ক্রমবর্ধমানভাবে একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।’ মিয়ানমারে নির্মম নির্যাতনের কারণে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দিয়েছেন বহুল পরিচিত ‘দুই সপ্তাহের সময়সীমা’। বৃহস্পতিবার তিনি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে কি না—সে সিদ্ধান্ত তিনি নেবেন ‘আগামী দুই সপ্তাহের মধ্যে।’ বিবিসির খবরে বলা হয়, এই সময়সীমা তার রাজনৈতিক কৌশলে নতুন কিছু নয়। অতীতে বহুবারই তিনি বিভিন্ন ইস্যুতে এমন ‘দুই সপ্তাহের’ ঘোষণা দিয়েছেন, যার অনেকগুলোই পরে আর বাস্তবায়ন হয়নি। তিন সপ্তাহ আগেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সদিচ্ছা দেখাতে ‘দুই সপ্তাহ’ সময় দেওয়া হয়েছে, নইলে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হবে। এখন পর্যন্ত সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, ‘দুই সপ্তাহের’ মধ্যে আমেরিকার বাণিজ্য অংশীদারদের কাছে…

Read More

এবার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের ‘ওয়েইজমান ইনস্টিটিউট অব সায়েন্স’ ভবনে। বৃহস্পতিবার ভোরে রেহোভট শহরে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানটিতে  হামলায় কেউ নিহত না হলেও ‘বিজ্ঞান রত্ন’ খ্যাত ভবনটি পুরোপুরি ধ্বংস হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গবেষণাগার। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, হামলায় ওই প্রতিষ্ঠানের জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিভাগের উচ্চতর গবেষণার কয়েক বছরের কাজ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় ইসরায়েলি বিজ্ঞানীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মলিকিউলার সেল বায়োলজি বিভাগের অধ্যাপক ওরেন শুলডিনারের ল্যাব ওই হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘এটি ইরানের নৈতিক বিজয়। তারা ইসরায়েলের বিজ্ঞানমূল্যকে আঘাত করতে পেরেছে।’ গত বছর ইসরায়েল দাবি করে, ইরান ওয়েইজমান ইনস্টিটিউটের এক পারমাণবিক…

Read More

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক ঘন্টার নির্ধারিত বৈঠক দু’ঘন্টার বেশি সময় স্থায়ী হয়। বৈঠকে ভারত-পাকিস্তান উত্তেজনা, ক্রিপ্টোকারেন্সি, খনিজ সম্পদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহযোগিতা সম্পর্কিত আলোচনা হয়। আলোচনায় গুরুত্বের সঙ্গে ওঠে আসে ‘ইরান-ইসরায়েল যুদ্ধ’।  এ ইস্যুতে উভয়পক্ষই শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেয়। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। বৈঠকে পাকিস্তানের পক্ষে কোন বেসামরিক ব্যক্তি ছিলেন না। সেনা প্রধানের সঙ্গে শুধু উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আইএসআই- প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। তিনি পকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব…

Read More

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে কিনা, সেই বিষয়ে দু’সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের সিদ্ধান্ত জানাতে গিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ‘বাস্তব এই যে, অদূর ভবিষ্যতে (ইরানের সঙ্গে) বোঝাপড়ায় আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি সেই পথে হাঁটব কি না, সেই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।’ আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার পথ এখনই বন্ধ করে দিতে চান না প্রেসিডেন্ট। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্টের সায় নেই।প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধানই চান। তিনি শান্তিপ্রতিষ্ঠার ক্ষেত্রে সেরা একজন। যদি কূটনৈতিক সমাধানের কোনও…

Read More

ইরান-ইসরায়েল সংকটের কূটনৈতিক সমাধানে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি’র সঙ্গে বৈঠকে বসছে। শুক্রবার এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এপি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ঠিক এমন সময় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কথা ভাবছেন। বৈঠকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও জেনেভা সফরে যাচ্ছেন। সেখানে তিনিও ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এই বৈঠক অনুষ্ঠিত হলে গত…

Read More

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে ছোড়া প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটিয়েছে। হামলার পর ইসরায়েলের সোরোকা হাসপাতাল থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৬৫ জনের বেশি আহত হয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘মূল লক্ষ্য’ ছিল দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র। আইআরএনএ আরও বলেছে, এই ঘাঁটি বিরসেবা শহরের সোরোকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরোকা হাসপাতালে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিকমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এ…

Read More

ইসরায়েলের বিমানবাহিনী ইরানের নাতাঞ্জ শহরে একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির কাজে এ স্থাপনাটি ব্যবহৃত হতো। ইসরায়েলের সামরিক বাহিনী আলাদা এক ঘোষণায় এ দাবি করেছে। বুধবার রাতে এ হামলা করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ‘এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়। সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করে।’ নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। ইসরায়েলের শুক্রবারের হামলার পর…

Read More

ইরানে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্টুডেন্ট নিউজ এজেন্সি’র (আইএসএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে,  ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহৃত হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। এর আগে, ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ইরানের কর্মকর্তারা বলেছেন,‘হামলার আগে স্থাপনাটি খালি করে দেওয়া হয়েছে এবং কোনও তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই।’ পারমাণবিক চুল্লিটি এখনও পূর্ণ উৎপাদনে যায়নি। এটি আগে ‘আরাক’…

Read More

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে হামলার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে সম্মত হয় কিনা তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছেন। বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। যদিও তার মতে, এটা কঠিন। তিনি বলেছেন, তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে, কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইরানে হামলা চালানোর বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এদিকে ইরানের সর্বোচ্চ…

Read More