‘কেউ ভারতে বসে দেশের ভাগ্য নির্ধারণ করবে, সেদিন আর নেই’

‘কেউ ভারতে বসে দেশের ভাগ্য নির্ধারণ করবে, সেদিন আর নেই’
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বা কেউ ভারতে বসে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে বা বাইরে বসে কোনো দেশ বা অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নেই।

তরুণ প্রজন্ম এখনো ঘুমায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা জেগে আছে, যেকোনো প্রয়োজনে মাঠে নামবে। বাইরে বসে থেকে অনেক কিছু বলা যায়। বাংলাদেশে এসে বলুক, তারপর জনগণ দেখাবে তাদের অবস্থান কেমন?’

সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস তার বক্তব্যে বলেন, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলসহ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল- সবাই সুষ্ঠু, স্বচ্ছ ও অবাধ একটা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ। যে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে।

বিএনপির সংবাদ সম্মেলন নিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী যদি মনে করে প্রশাসন আমাদের সহযোগিতা করছে. তাহলে তারা নিজেদের দোষ ঢাকার জন্য একটা মিথ্যা ব্লেম দিয়েছে। এটা ব্লেম গেম।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad