আচরণবিধি লঙ্ঘন: ইসলামী আন্দোলনের প্রার্থীর জরিমানা

আচরণবিধি লঙ্ঘন: ইসলামী আন্দোলনের প্রার্থীর জরিমানা
ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে অর্থ জরিমানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানার মুখে পড়েছেন নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগর।

সোমবার দুপুরে গোপালপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

রাজিব হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচার কার্যালয় স্থাপন করা হয়েছিল। এ অপরাধে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই কার্যালয়ে সব ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে যে কোনো প্রার্থীর বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad