ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে। ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের হামলার পর এটিই ছিল তার প্রথম প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। আল জাজিরা এ সংক্রান্ত তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। খামেনি তার পোস্টে লেখেন, ‘জায়নবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি ভয়াবহ অপরাধ করেছে; এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে- এবং তারা সেই শাস্তি এখনই পাচ্ছে ।’ ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানোর পর, ইরানও পাল্টা প্রতিরোধে নামে। ওই ঘটনার পর থেকেই আয়াতুল্লাহ খামেনি নিরাপত্তার জন্য নিজ বাসভবন ত্যাগ করে…
Author: টাইমস ইন্টারন্যাশনাল
আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ায় পৌঁছেছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনের বরাতে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, আব্বাস আরাঘচি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে তিনি উচ্চপদস্থ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। রাশিয়া যাওয়ার পথে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে বলেন, ‘আমি আজ মস্কো যাচ্ছি এবং আগামীকাল সকালে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠক হবে। রাশিয়া আমাদের বন্ধু, আমাদের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। আমরা সবসময় একে…
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের আগে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রোববারের এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা একই সঙ্গে ন্যাটোর সামরিক খরচ বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত—বিশেষ করে গাজা যুদ্ধ ও ইসরায়েল-ইরান উত্তেজনার—প্রতিবাদ জানান। আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, তখনই এই বিক্ষোভ ঘটে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রধান মিত্র ইসরায়েলের পক্ষে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া ইরানি নাগরিক হোসেইন হামাদানি বলেন, ‘মানুষ শান্তিতে বাঁচতে চায়। পরিস্থিতি ভালো নয়, তাহলে কেন যুদ্ধের পেছনে অর্থ ব্যয় করবো?’ ন্যাটোর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা…
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানকে এমন কোনো পদক্ষেপ না নিতে আহ্বান জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। রোববার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে তারা বলেন, সবসময়ই পরিষ্কারভাবে জানিয়ে এসেছে, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’ এবং তারা ইসরায়েলের নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে ধরে আরও বলা হয়, ‘আমাদের লক্ষ্য এখনো একই—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’ তিন দেশের নেতারা ইরানকে আহ্বান জানিয়েছেন, আলোচনায় অংশ নিতে, যাতে একটি চুক্তি অর্জন সম্ভব হয়, যা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে…
মার্কিন ট্রাম্প প্রশাসন দেশটির কংগ্রেসের সম্মতি ছাড়াই ইরানের হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে এ হামলার নিন্দা জানান। কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, ‘এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার “গুরুতর লঙ্ঘন।” বিবিসি’র খবরে বলা হয়, তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশন যোগ্য’ বলে অভিহিত করেন। সমাজ মাধ্যম এক্স-এর পোস্টে তিনি বলেছেন, ‘তিনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু করার ঝুঁকি নিয়েছেন, যা আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে ফাঁদে পড়তে পারে।’ কংগ্রেসের আরেক সদস্য রাশিদা তালাইব এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ‘স্পষ্ট লঙ্ঘন’ অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসাথে কংগ্রেসকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি। ‘মধ্যপ্রাচ্যে কয়েক দশক…
‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ চরমভাবে লঙ্ঘন করেছে’—এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই হামলা “চরম সীমা” ছাড়িয়ে গেছে। এখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তার “উপযুক্ত জবাব দেওয়া হবে।” মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর লাইভ নিউজে বলা হয়, তুরস্কের ইস্তানবুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলনের ফাঁকে রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরাকচি প্রতিবাদ জানিয়ে আরো বলেন, ‘তারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এক অগ্রহণযোগ্য আগ্রাসন চালিয়েছে। এটি কেবল ইরানের ওপর নয়, সমগ্র আন্তর্জাতিক নিরাপত্তার ওপর আঘাত।’ তিনি আরও বলেন, ‘এই যুদ্ধবাজ ও আইনবহির্ভূত মার্কিন…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে বাংকারে আত্মগোপন করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সরাসরি যোগাযোগ বন্ধ করে কেবল বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। নিউইয়র্ক টাইমসকে দেওয়া তথ্যে ইরানের কর্মকর্তারা জানান, যদি শীর্ষ নেতৃত্বে কেউ নিহত হন, তাহলে যেন শৃঙ্খলা রক্ষা করা যায়, সে জন্য খামেনি বিকল্প নেতৃত্বের তালিকা তৈরি করেছেন। এমনকি নিজের মৃত্যুর পরিস্থিতিতে দ্রুত উত্তরসূরি নির্বাচন নিশ্চিত করতে তিনি তিনজন জ্যেষ্ঠ নেতার নামও অনুমোদন করেছেন। তেহরানের মতে, ইসরায়েলের এ হামলা ১৯৮০–৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আগ্রাসন। রাজধানীতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হলেও ইরান দ্রুত পাল্টা জবাব দিতে শুরু করেছে। প্রতিদিন…
ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রবিবার ভোরে তেল আবিবের উত্তরাংশে একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে তিন থেকে চারতলা ভবনটির ওপরের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের লাইভ নিউজে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ভবনের ওপরের অংশ বিধ্বস্ত করেছে। হামলায় কংক্রিটের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি ভবনের সব জানালার ভেঙে গেছে। সিএনএনের টিম দেখতে পায়, বিস্ফোরণের আঘাতে ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে, ছিটকে পড়ে আছে বিভিন্ন জিনিসপত্র। গাছের ডালে জড়িয়ে আছে গদি, পর্দা ও অন্যান্য ভাঙা আসবাবের অংশ। এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েলের চলমান যুদ্ধ অভিযানে সরাসরি যুক্ত হয়। ওয়াশিনটন থেকে বার্তা সংস্থা…
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একে ‘উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি’ হিসেবেও অভিহিত করেন। এই ঘটনা মধ্যপ্রাচ্যে আরো ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন এবং অবিলম্বে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে গুতেরেস আরো বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এটি ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে ভয়ানক উত্তেজনা সৃষ্টি করতে পারে।’ ‘এই ঘটনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, এর কোন সামরিক সমাধান নেই,’ যোগ করেন তিনি। তিনি আরও বলেন, ‘সমাধানের একমাত্র পথ কূটনীতি, একমাত্র আশা হল শান্তি।’
যুক্তরাষ্ট্র ইরানের ফরদো, নাটাঞ্জ ও ইসফাহানে পারমাণবিক স্থাপনায় ‘অত্যন্ত সফল’ হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পাল্টা হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্য বাকি রয়েছে।’ আল জাজিরার খবরে বলা হয়, এই হামলাকে ‘নিন্দনীয়’ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এটি দেশের “শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার” ওপর বর্বর আগ্রাসন, যার “স্থায়ী পরিণতি” হবে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এই হামলার পর পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘সাহসী’ বলে প্রশংসা করেন এবং জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে এই অভিযান পরিচালনা…

