মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। এতে এই অঞ্চলের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের ফ্লাইট চলাচলে আর বাধা রইল না। বার্তা সংস্থা এপি’র খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৩ টার পর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে। এর আগে, সোমবার বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এরপর বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে আকাশসীমা পুনরায় উন্মুক্ত…
Author: টাইমস ইন্টারন্যাশনাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। সমাজ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দেন। হোয়াইট হাউজ এক্স-এ ট্রাম্পের এ সংক্রান্ত পোস্ট শেয়ার করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও ইরান একসঙ্গে, প্রায় একই সময়ে আমার কাছে এসে বলল, “শান্তি!” আমি তখনই বুঝেছিলাম—সময়টা এখনই। বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই এই শান্তির আসল বিজয়ী!’ ‘উভয় দেশই ভবিষ্যতে অপার ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি অর্জন করবে। তাদের লাভ করার মতো অনেক কিছু আছে, আবার যদি তারা সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে,’ যোগ করেন ট্রাম্প। তিনি আরো বলেন, ‘ইসরায়েল ও…
ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)। সেখানে বলা হয়েছে, ‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি টেলিভিশন গ্রাফিকের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। যদিও তারা তখনো নতুন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কিছু বলেনি। এই হামলা এমন এক সময় হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণ করে ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধবিরতির সময়সীমার আগে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চার নিহত এবং অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’। জরুরি সেবাকর্মীদের বরাত দিয়ে জানানো হয়েছে, দক্ষিণ ইসরায়েলের একটি আবাসিক ভবনে মারাত্মক ক্ষতি হয়েছে এবং ধ্বংসস্তূপের…
মঙ্গলবার ভোরের দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে ইরানের জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইসরায়েলের পক্ষ থেকেই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। ফলে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর আগে ইরানের তেহরানসহ একাধিক স্থানে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। সেসব এলাকায় রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিলো। অন্যদিকে, ইসরায়েলের কিছু এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান। মঙ্গলবার সকালে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হবে বলে জানিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র…
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। এই অঞ্চলের ১২টিরও বেশি দেশে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে এবং সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ অবস্থান করছে। এসব ঘাঁটিতে প্রায় ৪০ হাজার সামরিক ও বেসামরিক নাগরিক অবস্থান করছেন। রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে এসব ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য টার্গেট হয়ে দাঁড়িয়েছে। তেহরান আগেই ঘোষণা দিয়েছে, তারা ‘সমস্ত বিকল্প খোলা রাখছে’। এরই মধ্যে ইরান কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। লোহিত সাগরে হুথি হামলা ও ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র আবারও…
যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েল ও ইরানের মধ্যে। মঙ্গলবার ভোরে তেহেরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় ইরান। তেল আবিব লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। আইডিএফ আরও জানায়, তেল আবিবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেভায় ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত অবস্থায় থাকা তিনজন মারা গেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ। ইরান…
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সোমবার ভোরে সমাজ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেছেন, ‘ইসরায়েল যদি এখনই তাদের “অবৈধ আগ্রাসন” বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই।’ বিবিসির ব্রেকিং নিউজে বলা হয়,আরাগচি স্পষ্ট করে বলেন, ‘ইসরায়েলকে তেহরান সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করতে হবে — যা ইতোমধ্যেই পেরিয়ে গেছে।’ তিনি লেখেন, ‘ইরান বারবার স্পষ্ট করেছে: যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান নয়।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো “চুক্তি” হয়নি। তবে যদি ইসরায়েলি শাসন এখনই ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর প্রতিক্রিয়া চালিয়ে যেতে…
ইসরায়েল-ইরান যুদ্ধের ১২তম দিনে যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে সমাজ মাধ্যম ট্রুথ স্যোশালে লেখা ট্রাম্পের অন্ততঃ চারটি পোস্ট শেয়ার করে এ খবর জানানো হয়েছে। এর প্রথমটিতে ট্রাম্প একবাক্যে লেখেন, ‘অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়!’ বাকি পোস্টগুলো এ সংক্রান্ত ট্রাম্পের বিবৃতি। বিবিসির লাইভ নিউজে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ ওই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইরানি রাষ্ট্রীয় ও অন্যান্য সংবাদমাধ্যম এখন পর্যন্ত এটিকে কেবল ‘ট্রাম্পের দাবি’ বলেই উল্লেখ করছে, অর্থাৎ তারা এখনই একে নিশ্চিতভাবে স্বীকার করছে না। এই অবস্থায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের তিনটি পৃথক জেলার জন্য রাতেই…
ইসরায়েল ও মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার প্রতিবাদ করেছে কাতার সরকার। দেশ যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার ঘটনায় ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। বিবিসির ব্রেকিং নিউজে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সমাজ মাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, ‘আমরা এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছি।’ তিনি জানান, হামলার আগে ঘাঁটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল এবং কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আল-আনসারি বলেন, ‘ঘাঁটির সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর সদস্য, মিত্র বাহিনীর সদস্য ও…
ইরানে বিমান হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি শহরে ট্রাম্প প্রশাসনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ জনতা। নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণ জানায়, রোববার নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, ওয়াশিনটন এবং লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে আয়োজিত বিক্ষোভের অনেকগুলোই অল্প সময়ের মধ্যে শনিবার রাতে সংগঠিত হয়। বিক্ষোভকারীরা এগুলোকে ‘জরুরি সমাবেশ’ হিসেবে অভিহিত করেন। এসব বিক্ষোভে কোথাও শতাধিক, আবার কোথাও স্বল্প সংখ্যক মানুষকে অংশ নিতে দেখা গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে অনুষ্ঠিত ‘নো কিংস’ বিক্ষোভের তুলনায় এসব বিক্ষোভে জনসমাগম ছিল অনেকটাই কম। বিক্ষোভকারীদের অনেকে ইরানের পতাকা বহন করতে দেখা যায়। অনেকে ‘ইরানে যুদ্ধ বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। হোয়াইট…

