চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে নিহত ১, আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে নিহত ১, আটক ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত নুর নবীর ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের বাসিন্দা এমরান হোসেনের (৫৭) গোয়াল ঘর থেকে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়। চিৎকার শুনে গ্রামের উত্তেজিত লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে গণপিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, গোহালবাড়ি গ্রামে গরু চুরি করতে গিয়ে জনগণের রোষানলে পড়ে গণপিটুনিতে ফিরোজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের মা মোসাম্মৎ ফেরদৌসী বাদী হয়ে ১৫ থেকে ১৬ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad