সাটুরিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

সাটুরিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধির মনিদাস (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে, সোমবার রাতে তাকে এলাকা থেকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া অধির মনিদাসের বাড়ি সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায়।

ভুক্তভোগী শিশু (১০) স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পড়ে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর পৌনে ২টার দিকে শিশুটি গ্রামের মৃত জোরান চন্দ্র মনিদাসের পুকুরে গোসল করার জন্য যায়। গোসল করার সময় মাথায় শ্যাম্পু লাগানোর সময় অধির মনিদাস শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী তার পরিবারকে জানালে তার বাবা সাটুরিয়া থানায় একটি অভিযোগ করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, শিশুটির বাবা একটি অভিযোগ দিলে অধির মনিদাসকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad