এলপিজির দাম কমল

এলপিজির দাম কমল
Advertisement
Advertisement

এলপিজির দাম কমিয়েছে সরকার। জুনে ১২ কেজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এপ্রিলে দুই দফায় ১২ কেজিতে ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়। গত ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তার আগে এপ্রিল মাসে অর্থাৎ ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করেছিল বিইআরসি।

বিইআরসি রেটিকুলেটেড পদ্ধতির মাধ্যমে সরবরাহকৃত এলপিজির দামও কমিয়েছে, যার অধীনে আবাসিক ভবন বা কমপ্লেক্সের ভেতরে কেন্দ্রীয় পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে গ্যাস বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংশোধিত হার অনুযায়ী, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল আকারে সরবরাহকৃত এলপিজির দাম মে মাসের প্রতি কেজি ১৫৭ দশমিক ৯৬ টাকা থেকে কমিয়ে ১৫৩ দশমিক ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই পদ্ধতিতে গ্যাসীয় আকারে সরবরাহকৃত গ্যাসের দাম আগের মাসের প্রতি ঘনমিটার ৩৫১ টাকার তুলনায় ৩৪০ দশমিক ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে জারি করা এক পূর্ববর্তী আদেশ অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বোতলজাতকরণ কোম্পানির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাকাই অপরিবর্তিত রেখেছে কমিশন।

বিইআরসি এলপিজি মজুতকরণ, বোতলজাতকরণ কোম্পানি, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সরবরাহ শৃঙ্খলের কোনো স্তরেই কমিশনের নির্ধারিত হরের চেয়ে অতিরিক্ত দাম না নেওয়ার নির্দেশ দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad