মুখরোচক ও বৈচিত্র্যময় ইফতারের জন্য পুরান ঢাকার চকবাজারের জুড়ি মেলা ভার। প্রতি বছরের মতো এবারও চকবাজার ভরে উঠেছে নানা পদের ইফতারে। যা কিনতে ভিড় করছেন নানা শ্রেণি-পেশা ও বিভিন্ন এলাকার মানুষ। ছবি: শামীম-উস-সালেহীন/টাইমস
পাখির চোখে পুরান ঢাকার ইফতার বাজার। ছবি: শামীম উস সালেহীন/টাইমসদুপুর না গড়াতেই পুরান ঢাকার চকবাজারে শুরু হয়ে যায় ইফতারের বিকিকিনি। ছবি: শামীম উস সালেহীন/টাইমসপ্রথাগত বিভিন্ন খাবার যেমন ছোলা-মুড়ি, বেগুনি-পেঁয়াজু তো পাওয়া যায়ই; সেই সঙ্গে মেলে নানা পদের বাহারি ইফতার। ছবি: শামীম উস সালেহীন/টাইমসপুরান ঢাকার ইফতার মানেই ভাজা-পোড়া আর নানা ধরনের কাবাব। ছবি: শামীম উস সালেহীন/টাইমসট্রে ভর্তি করে মুরগির মাংস নিয়ে তৈরি একটি পদ নিয়ে দোকানের দিকে ছুটছেন এই দোকানি। ছবি: শামীম উস সালেহীন/টাইমসকেবল ভাজা-পোড়া নয়। চকবাজারে বিক্রি হয় বিভিন্ন পদের ফলও। ছবি: শামীম উস সালেহীন/টাইমসইফতারের আগ মুহূর্তে দোকানগুলোয় দম ফেলার জো থাকে না। ছবি: শামীম উস সালেহীন/টাইমসপুরান ঢাকায় ইফতারে পাওয়া যায় বিভিন্ন ধরনের পুরভারা পরোটা। ছবি: শামীম উস সালেহীন/টাইমস