বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত চার সদস্য–ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম এবং ইয়াসমিন গফুর–শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে আপীল বিভাগের বিচারপতিবৃন্দ, পিএসসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা ও সুপ্রিম রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


