সংঘাত বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরায়েল: ট্রাম্প

সংঘাত বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরায়েল: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। তিনি বলেন, ‘সংঘাত বন্ধে করতে বহু ফোনকল ও বৈঠক এখন চলছে ‘

সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত; দুই দেশে চুক্তিতে পৌঁছাবে—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।’

তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রেখেছিলেন তিনি।

ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করব। এখন বহু ফোনালাপ ও বৈঠক চলছে।

আরও পড়ুন

ট্রাম্প আরও লেখেন, ‘আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!’

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলায় রোববার মৃত্যু বেড়েছে। ইসরায়েল সতর্ক করে বলেছে, এখনো ভয়াবহ পরিণতি আসেনি।

বার্তা সংস্থা এপি জানায়, ইসরায়েল এবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায়। এর জবাবে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গভীরে ঢুকে একাধিক ভবনে আঘাত হানে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আদম’জানায়, রোববার পর্যন্ত ইরানে ১৩ জন ও ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছে। ইরানের জাতিসংঘ দূতের আগের ঘোষণায় বলা হয়, দেশটিতে ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad