মাদক মামলায় যাবজ্জীবন পাওয়া মায়ের সঙ্গে কারাগারে থাকবে শিশু

মাদক মামলায় যাবজ্জীবন পাওয়া মায়ের সঙ্গে কারাগারে থাকবে শিশু
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাগারে থাকার সময় ওই মায়ের সঙ্গে তার সন্তান থাকার সুযোগ পাবে।

সোমবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়, আসামি পূর্বে কোনো হাজতবাস করে থাকলে তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে। পাশাপাশি জেল কোড অনুযায়ী, তার শিশু সন্তান মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ পাবে।

সাজাপ্রাপ্ত সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের দিয়াড় মহব্বতপুর (বর্তমানে পাঁচগাছী) গ্রামের মো. রবিউল ইসলামের স্ত্রী এবং মো. এসরাফিল হোসেনের মেয়ে।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলায় সারমিন খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া মামলায় জব্দ করা মাদকদ্রব্য প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দিয়েছে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad