Author: টাইমস রিপোর্ট

প্রাথমিকে নৃত্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে বিশেষজ্ঞ ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে, দলটির এ বিবৃতি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে অনেকে নানা ধরনের মতামত প্রকাশ করেছেন। রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি গোলাম পরওয়ার এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কোনো বিশেষজ্ঞ শিক্ষক নেই। ফলে সমৃদ্ধ সিলেবাস থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এতে দেশে সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি হচ্ছে এবং তারা ধর্মীয়  ইতিহাস-ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হচ্ছে।…

Read More

কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে পুরো উৎসবের আমেজ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন শিক্ষার্থীরা। এর আগে রোববার আনন্দমুখর পরিবেশে প্রচারণা শেষ করেন ঘোষিত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার সকাল ৮টায়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের আটটি কেন্দ্রে। নির্বাচন স্বচ্ছ করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ…

Read More

অনেকটা যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বগুড়া পৌরসভার কর্মকাণ্ড। নানা অব্যবস্থাপনার পাশাপাশি বর্জ্য অপসারণের সক্ষমতা যেন হারিয়েছে প্রতিষ্ঠানটি। নাগরিক সুবিধাপ্রাপ্তিও শুন্যের কোঠায়। বারবার অভিযোগ দিয়েও ফলাফল পাচ্ছেন না পৌরসভাবাসী। বগুড়া পৌরসভার আয়তন ২ হাজার ৮৯৮ বর্গ কিলোমিটার। পৌরসভার বয়স প্রায় দেড়শ বছর, তবে এতদিনেও বর্জ্য ব্যবস্থাপনা কোনো সুনির্দিষ্ট কাঠামোতে আসেনি। ২০০৬ সালের আগে বগুড়া পৌরসভা ছিল ১২টি ওয়ার্ডে সীমাবদ্ধ। তখন প্রতিটি মহল্লায় ডাস্টবিন থাকলেও পরিবেশ রক্ষার উদ্দেশ্যে তা তুলে ভ্রাম্যমাণ ডাস্টবিন চালু করা হয়। সিবিওর মাধ্যমে ভ্যানে ময়লা তুলে ট্রান্সফার স্টেশনে রাখা হয়। সেখান থেকে গার্বেজ ট্রাকে ভাগাড়ে ফেলা হয়। এখনো সেই অবস্থা বিদ্যমান রয়েছে। ২০০৭ সালে আয়তন বৃদ্ধি পেয়ে এটি…

Read More

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় দুটি নৌকা ও বিভিন্ন ধারাল অস্ত্র জব্দ করা হয়। শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নৌ-পুলিশের সহকারী কমিশনার সাঈদ ইবনে রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন নৌযানের মালিক হরি চন্দ্র দাসের নেতৃত্বে নৌকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় ওই নৌকা থেকে দুটি রামদা, একটি লোহার তলোয়ার, একটি বল্লম, লোহার রড ও শাবল জব্দ করা হয়। ওই আসামিরা মাছ ধরার নামে নদী ও সাগরে গিয়ে ডাকাতি করতেন ‘ তারা বিভিন্ন সময় নৌযান আটকে ভয়ভীতি দেখিয়ে মাছ, জাল, মোবাইল, নগদ টাকা…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় প্রশাসনকে প্রতীকী ‘লালকার্ড দেখানো হয়। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ভবনের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। বারবার স্থানীয়দের হামলার শিকার হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, ‘যারা নিরাপত্তা দিতে ব্যর্থ, যারা নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে, এমন প্রশাসন আমরা চাই না। প্রশাসন এখনো নিয়োগ বোর্ড চালাচ্ছে, তাই পদত্যাগ জরুরি।’ হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে দর্শন বিভাগের শিক্ষার্থী হাসিব…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা সংশোধনের সময় তিনদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত শিক্ষার্থীরা তালিকায় আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন। কমিশন এ সংক্রান্ত দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সুবিধার্থে আমরা খসড়া তালিকা সংশোধনের সময় বাড়িয়েছি। তবে চূড়ান্ত ভোটার তালিকা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারই প্রকাশ করা হবে।’ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিতভাবে আপত্তি গ্রহণের শেষ তারিখ ছিল ৪ সেপ্টেম্বর। তবে…

Read More

দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে ‘মিড ডে মিল’ বা ‘দুপুরের খাবার’ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার সচিবালয়ে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ডিপিপি তৈরি করেছি। সেটি আগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রিপোর্ট অনুযায়ী তৈরি হরা হয়েছে। এরপর প্রক্রিয়া মেনে আমরা এটি একনেকে উপস্থাপন করা হয়, তখন নতুন পরিসংখ্যান বের হয়। এ সময় আমাদের বলা হয়, এই নতুন পরিসংখ্যান অনুযায়ী করতে। তবে, একটা জেলার মধ্যে কোন অঞ্চলগুলো বেশি দরিদ্র, সেটি তো পরিবর্তন হয়েছে।…

Read More

আদালতে বিচারকের সামনে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের উপর করা হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে হামলাকারী আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধ আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টিভির সাংবাদিক সিয়াম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ৩০ নাম্বার আদালতে বিচারক হাসিবুল্লাহ পিয়াস এজলাসে উপস্থিত থাকার সময়ে তাকে কিল, ঘুষি, লাথি মারেন কয়েকজন আইনজীবী। সেই হামলার প্রতিবাদে রোববার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা জানান, আদালতে বিচারক হাসিবুল্লাহ পিয়াস এজলাসে উপস্থিত থাকা অবস্থায় সাংবাদিক সিয়ামের উপর হামলা…

Read More

রাজশাহী মহানগরীর মোল্লাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে থাকা ভিন্ন ভাষাভাষির পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার সকাল ১০টায় মহানগরীর ২ নং ওয়ার্ডের মোল্লাপাড়ার পাহাড়িয়া গ্রাম পরিদর্শন করেন নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদল জানায়, পাহাড়িয়া জনগোষ্ঠীর সদস্যরা তাদের সমস্যা নিয়ে কথা বলেছেন। তাদের ভিটেমাটি রক্ষার লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তারা। পাহাড়িয়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় ভূমির দলিল সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাহাড়িয়া জনগোষ্ঠীর আবাসনের ব্যবস্থা করার উপর গুরুত্বারোপ করেন তারা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, পাহাড়িয়াদের উচ্ছেদ বন্ধে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভূমিদস্যু সাজ্জাদ আলীকে আইনের…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তফসিল অনুযায়ী, রোববার শেষ হবে নির্বাচনী প্রচারণা। এর পর সোমবার সকাল ১১টা থেকে সারা দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ প্রাঙ্গনে পরিচ্ছন্নতা চালাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসের অন্যান্য প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালনা করবেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির ঘোষণা দেন। এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত…

Read More