Author: টাইমস রিপোর্ট

‘আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন’– চঞ্চল চৌধুরী নিজেই বলছিলেন কথাটা! ‘ওর কোনো গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?’ জয়া আহসানের মুখ থেকে বেরিয়ে এলো এসব প্রশ্ন। এদিকে অপি করিম বিড়বিড় করে বললেন, ‘কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেলো নাকি?’ ‘উৎসব’ চলচ্চিত্রের টিজারে রয়েছে এমন কিছু সংলাপ। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এটি। টিজারের শেষে চঞ্চল চৌধুরী যখন বলেন, ‘কী? ভয় পাইছো?’ জাহিদ হাসান তখন বিরক্ত হয়ে উত্তর দেন, ‘ধুর, পাইছে একই জিনিস! ধ্যাৎ।’ তার অভিব্যক্তিতে বিস্মিত চঞ্চলের কণ্ঠে শোনা যায়, ‘কী আশ্চর্য, লোকটা রেগে গেলো কেন?’…

Read More

ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘আনন্দমেলা’য় অতিথি হলেন। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই ম্যাগাজিন অনুষ্ঠানে দেখা যাবে তাকে। নিজের অভিনীত ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। এছাড়া অনুষ্ঠানের সঞ্চালক নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বড় পর্দার এই অভিনেতা। এবারের ‘আনন্দমেলা’র আরেক সঞ্চালক ইন্তেখাব দিনার। ২০১৫ সালে শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ চলচ্চিত্রে জুটি বাঁধেন শাকিব খান ও নুসরাত ইমরোজ তিশা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ‘আনন্দমেলা’র মাধ্যমে ১০ বছর পর দুই তারকাকে একফ্রেমে পাচ্ছেন দর্শকরা। এবারের ঈদে ছোট পর্দায় শাকিবের উপস্থিতি নিঃসন্দেহে হতে যাচ্ছে অন্যতম আকর্ষণ। ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে রয়েছে কয়েকটি চমক। চলচ্চিত্রের গান…

Read More

বড় পর্দার এক অভিনেতার বিয়ের ঘোষণা, তার সঙ্গে সম্পর্কে জড়ানো এক তরুণীর আত্মহত্যার গুঞ্জন, এ ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করা এক বিনোদন সাংবাদিকের ওপর প্রাণনাশের হুমকি। এসব নিয়েই তৈরি হলো ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। এতে একসঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও বড় পর্দার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এবারের ঈদুল আজহায় দীপ্ত প্লেতে মুক্তি পাবে এটি। ‘হাইড এন সিক’-এর গল্পে দেখা যাবে, বড় পর্দার তারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার পরপরই দুর্ঘটনায় আহত হয় রাশা। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাশা আত্মহত্যা করতে চেয়েছিলো। কারণ ইমতিয়াজের সঙ্গে মেয়েটির গোপন সম্পর্ক ছিলো। এ ঘটনার রহস্য উন্মোচনের জন্য বিনোদন সাংবাদিক নাদিয়া প্রশ্ন…

Read More

চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই। বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মারা যাওয়ার খবর জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। জানা গেছে, সাংকো পাঞ্জার মরদেহ ঢাকার শাহবাগে পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাসুমাবাদে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার সকাল ১০টায় রূপগঞ্জে জানাজা শেষে তাকে দাফন করা হবে। সাংকো পাঞ্জার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমেছে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। সাংকো পাঞ্জার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তার প্রকৃত নাম বাবু। ১৯৯০ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। চলচ্চিত্রের…

Read More

গরুর হাটকে কেন্দ্র করে নির্মিত ‘চাঁদের হাট’ নাটকটি ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তির পর ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে প্রায় ২ কোটি বার। আসন্ন ঈদুল আজহায় আসছে এর সিক্যুয়েল ‘চাঁদের হাট ২’। এবারও হাটের গরু বিক্রেতা চাঁদ চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গরুর হাটের পাশের একটি হোটেল ব্যবসায়ীর ভাগ্নি পূর্ণিমা চরিত্রে দেখা যাবে যথারীতি কেয়া পায়েলকে। নতুন গল্পেও থাকছে তাদের খুনসুঁটি ও রসায়ন। সিক্যুয়েলে চাঁদের মায়ের চরিত্রে মনিরা আক্তার মিঠু ও পূর্ণিমার মামার ভূমিকায় ফিরছেন ডা. এজাজুল ইসলাম। এতে আরো অভিনয় করেছেন এমএনইউ রাজু, এবি রোকনসহ অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণে আদিত্য মনির।…

Read More

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতেছেন অভিনেত্রী জয়া আহসান। এরমধ্যে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হন তিনি। এবার আসছে এর সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এতে মুখ্য চরিত্রে জয়ার পাশাপাশি ফিরছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা কৌশিক সেন। এছাড়া নতুন একটি চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশিস রায়। বুধবার জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবিটির নাম জানিয়ে লিখেছেন, ‘কৌশিক গাঙ্গুলির সঙ্গে আমার পরবর্তী কাজ “আজও অর্ধাঙ্গিনী”। আগের ছবিতে শুভ্রা ও মেঘনার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন গল্প! আজ বদলে যাওয়া সময়ের ভুলভুলাইয়ায় আটকে গেছে দুই নারী! সুমন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ আবারও বড়…

Read More

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার জেতার পর নিজ দেশ ইরানে ফিরে অভিনন্দনে সিক্ত হলেন পরিচালক জাফর পানাহি। প্রতিশোধমূলক থ্রিলার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির জন্য স্বর্ণপাম জয়ের দুই দিন পর সোমবার তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ছবিটিতে ইরানে কারাগারের ভেতর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে জাফর পানাহির ছবিটিকে ইরান সরকারের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের একটি নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। এ কারণে ফ্রান্স ও ইরানের মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি) এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে…

Read More

দক্ষিণবঙ্গের সমৃদ্ধ জেলা ঝিনাইদহে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ক্যামেরায় ধারণ করা হয়েছে। এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ চত্বরে নির্মিত মঞ্চে ছিল এই আয়োজন। ঝিনাইদহের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা ও যশোর থেকে দর্শকরা আসেন। সবার সামনে মঞ্চে হাজির হন ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত। অনুষ্ঠানটির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ‘ইত্যাদি’র ধারণকে কেন্দ্র করে পুরো ঝিনাইদহ জুড়ে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলের পাশে মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আমন্ত্রিত দর্শক ছাড়াও মঞ্চের বাইরে লক্ষাধিক মানুষ শুটিং দেখতে ভিড় করে। তবে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ‘ইত্যাদি’র সেট, লাইট,…

Read More

চলচ্চিত্র নির্মাণের কারণে নিজের দেশ ইরানে বারবার কারাবন্দি হয়েছেন। তার ওপর চলচ্চিত্র নির্মাণ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই জাফর পানাহি কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলেন। প্রতিশোধমূলক কিন্তু কমেডি থ্রিলার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর জন্য এই সম্মান পেলেন তিনি। স্বর্ণপাম জয়ের মাধ্যমে বিরল এক কীর্তি গড়েছেন ৬৪ বছর বয়সী এই নির্মাতা। ইউরোপের শীর্ষ তিন চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার জয় করা একমাত্র নির্মাতা এখন জাফর পানাহি। ২০১৫ সালে ‘ট্যাক্সি’র জন্য বার্লিনের স্বর্ণভালুক (গোল্ডেন বিয়ার) ও ২০০০ সালে ‘দ্য সার্কেল’ ছবির সুবাদে ভেনিসে স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতেছেন তিনি। কান-মঞ্চে দাঁড়িয়ে ইরানি শাসনব্যবস্থার বিধিনিষেধের বিরুদ্ধে কথা বলেছেন জাফর পানাহি।…

Read More

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্পেশাল মেনশন সম্মান পেয়ে অভিনন্দনে ভাসছেন পরিচালক আদনান আল রাজীব। ‘আলী’ তার হাতে এনে দিয়েছে এই সম্মানের একটি সনদ। শনিবার রাতে জয়ের পর কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। কানে স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরেন এই তরুণ নির্মাতা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ফরাসি সাংবাদিক দিদিয়ের আলুশ। তার পাশে আদনান আল রাজীব ছাড়াও ছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণপাম জয়ী ইসরায়েলের তৌফিক বারহোম। তবে দিদিয়ের আলুশ প্রথমেই স্পেশাল মেনশন পাওয়ার অনুভূতি জানতে চেয়েছেন। আদনান আল রাজীব বলেন, ‘এই স্বীকৃতি আমাদের জন্য সত্যিকার অর্থেই বিশেষ। বাংলাদেশের জন্যও একই…

Read More