কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের পর্দা নামলো। ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে গত ১৩ মে এর উদ্বোধন হয়। শনিবার (২৪ মে) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ১২ দিনের এই বর্ণিল আয়োজন। একনজরে এবারের পুরো বিজয়ী তালিকা দেখে নিন। মূল প্রতিযোগিতা স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান) গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইয়োওয়াকিম ত্রিয়ের, নরওয়ে/ডেনমার্ক) জুরি প্রাইজ: সিরেত (অলিভের লাসে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি) স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন) সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল) সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স) সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল) সেরা…
Author: টাইমস রিপোর্ট
ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহি স্বর্ণপাম জিতলেন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার উঠলো তার হাতে। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির সুবাদে এটি পেলেন ৬৪ বছর বয়সী এই নির্মাতা। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায় উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপাম তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তখন মঞ্চে ছিলেন মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। ২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে সশরীরে অংশ নিতে পারলেন জাফর পানাহি। কারণ তার ওপর ১৫ বছর ধরে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ইরান সরকার। চলচ্চিত্র নির্মাণের কারণে বেশ কয়েকবার গ্রেপ্তার হওয়া এই…
বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন! ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের স্পেশাল মেনশন সম্মান পেলো বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। এবারের আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা ‘আলী’র পরিচালক আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি…
কান চলচ্চিত্র উৎসবকে ঘিরে ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় শহরে ১২ দিন ধরে থাকে বর্ণিল আয়োজন। বিখ্যাত ও উদীয়মান নির্মাতাদের নতুন কিছু চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, লালগালিচার ঝলকানি, তারকাখচিত সংবাদ সম্মেলন, সমুদ্র সৈকতে পার্টি, চলচ্চিত্র শিল্প নিয়ে মতবিনিময়, চলচ্চিত্র প্রকল্প বেচাকেনার বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মসহ আরও কত কী! শনিবার এবারের আসরের পর্দা নামছে। শেষবেলায় কানসৈকতে সবার মধ্যে কৌতূহল একটাই– কে জিতবে স্বর্ণপাম? শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ফরাসি অভিনেতা লরোঁ লাফিত এই আয়োজন সঞ্চালনা করবেন। মূল প্রতিযোগিতা বিভাগে…
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে রূপের জৌলুস ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হালকা গোলাপি রঙের চমৎকার লেইস গাউনে সেজে লালগালিচায় হাজির হলেন তিনি। পোশাকের নিচের অংশ ফুলের পাপড়ির মতো অজস্র খাঁজ। দেখে মনে হয় যেন ফুলের পাপড়ির আস্তরণ! ছিমছাম গয়নার সঙ্গে এলিয়ে পড়া চুলে কলকা খোঁপা করেছেন নায়িকা। কানের লালগালিচায় এবারই প্রথম পা পড়লো আলিয়ার। শুক্রবার অভিষেকেই আলো কেড়ে নিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। তার ঝলমলে সাজ, ব্যক্তিত্ব, মনকাড়া হাসি ও রূপের জৌলুসে মুগ্ধ কানসৈকত। আলিয়ার পরা গাউনটি ডিজাইন করেছে ইতালির বিখ্যাত ফ্যাশন প্রতিষ্ঠান স্কিয়াপারেল্লি। এতে পাতলা, নরম কাপড়ের ওপর রয়েছে সিকুইনের সূক্ষ্ম কাজ। পোশাকে অসংখ্য ফুলের মোটিফ সেলাই…
সাদা বেনারসি শাড়ির সঙ্গে লাল চুনির কয়েক ছড়া মালা। খোলা চুলে মাঝামাঝি সিঁথি কেটে মাখা চওড়া সিঁদুর। ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এমন সাজে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এলেন। যথারীতি তাকে ঘিরে ক্যামেরার ঝলকানি চললো। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবারের আসরে মূল প্রতিযোগিতায় থাকা ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচায় হাজির হন ঐশ্বরিয়া। যথারীতি ফরাসি সৌন্দর্য প্রসাধনীর ব্র্যান্ড লরিয়াল প্যারিসের দূতিয়ালি করেছেন ৫১ বছর বয়সী এই তারকা। ভারতের পাহেলগ্রামে হামলার জেরে সম্প্রতি পাকিস্তানের কাশ্মির ও কয়েকটি অঞ্চলে ক্ষেপনাস্ত্র হামলা চালায় দেশটি। ভারতের এই সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন সিন্দুর (সিঁদুর)’। এর জবাবে পাকিস্তান পাল্টা…
দুই দশকেরও বেশি সময় পর কান চলচ্চিত্র উৎসবে সশরীরে হাজির হলেন ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহি। কারণ তার ওপর ১৫ বছর ধরে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ইরান সরকার। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য মনোনীত হয়েছে ৬৪ বছর বয়সী এই নির্মাতার ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ও বাজিন থিয়েটারে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এর আগে লালগালিচায় হাজির হন তিনি। তার সঙ্গে এসেছেন স্ত্রী ও কন্যা। পাশাপাশি আছেন ছবিটির অভিনয়শিল্পী বাহিদ মোবাশ্বেরী, মরিয়ম আফসারী, ইব্রাহিম আজিজি, হাদিস পাকবাতেন, দেলনাজ নাজাফি। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘ইট ওয়াজ জাস্ট…
ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ চলচ্চিত্রে তার নায়িকা কে হচ্ছেন সেই বিষয়ে ভক্তদের অনেক কৌতূহল ছিল। কয়েকদিন আগে নায়কের সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া গুঞ্জন ছড়িয়েছে, ছবিটিতে আরেক নায়িকা থাকছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কিন্তু আনুষ্ঠানিকভাবে নায়িকাদের নাম নিয়ে মুখ খোলেনি সংশ্লিষ্ট কেউই। অবশেষে ‘তাণ্ডব’ পূর্বাভাস প্রকাশ্যে আসতেই গুঞ্জন সত্যি হয়ে ধরা দিলো। রোববার ১ মিনিট ৪১ সেকেন্ডের এই টিজার প্রকাশিত হয়েছে। ‘তাণ্ডব’ পূর্বাভাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘সিনেকম্পন শুরু হতে চলেছে। চরম বিশৃঙ্খলার পুরোপুরি নতুন রূপের মুখোমুখি হোন! “তাণ্ডব”-এর বহুল প্রতীক্ষিত পূর্বাভাস…
কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটের ৫৭তম আসরে নির্বাচিত জাপানের ইয়ুইগা দানজুকা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্র্যান্ড নিউ ল্যান্ডস্কেপ’-এর একজন অভিনেতার এজেন্ট পাম গাছ পড়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে কান শহরের জনাকীর্ণ বুলভার্ড দ্যু লা ক্রয়জেট সড়কে হাঁটার সময় তীব্র বাতাসের কারণে একটি পাম গাছ হঠাৎ তার ওপর ভেঙে পড়ে। ডিরেক্টর’স ফোর্টনাইটের আয়োজক ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আহত এজেন্ট এখন হাসপাতালে চিৎিসাধীন আছেন। তার মেরুদণ্ড ও নাকে আঘাত লেগেছে। তাকে বিশেষজ্ঞরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে আহত ব্যক্তির নাম কিংবা তিনি কোন অভিনেতার এজেন্ট সেসব কিছুই জানায়নি ফ্রেঞ্চ ডিরেক্টরস গিল্ড। গেলো বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা…
কানসৈকতে ফিরলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ১৪ বছর পর ফরাসি উপকূলীয় এই শহরে দেখা গেলো তাকে। কান চলচ্চিত্র উৎসবে ৪৯ বছর বয়সী এই তারকার প্রত্যাবর্তনে আনন্দিত ভক্তরা। এখনও তাকে বিশ্বের অন্যতম সেরা সুন্দরীর তকমা দিতে কার্পণ্য নেই কারও! শুক্রবার ৭৮তম কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্র ‘এডিংটন’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে আয়োজিত লালগালিচা অনুষ্ঠানে হাজির হন অ্যাঞ্জেলিনা জোলি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে তখন তাকে ঘিরে চলছিল ক্যামেরার ঝলকানি। ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেল্লো কুচিনেল্লির ডিজাইন করা শ্যাম্পেন রঙের কাঁধখোলা গাউনে দ্যুতি ছড়িয়েছেন জোলি। স্বর্ণকেশীয় এই তারকার কান ও গলায় ছিল সুইস ব্র্যান্ড শপার্ডের তৈরি হীরার গহনা। হাতের আংটিও…

