Author: টাইমস রিপোর্ট

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের পেছনে যথাযথ কারণ প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী। রোববার (১৩ এপ্রিল) চারুকলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে হয়ে আসা এই আয়োজনের নাম পরিবর্তন করা হয়েছে তাদের মতামত না নিয়েই। তারা স্পষ্ট করে জানান, ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নন। ‘২০১৬ সালে ইউনেস্কো যেটিকে ‘অপরিমেয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই আয়োজনে ‘মঙ্গল’ শব্দটি বাদ দেওয়া অনভিপ্রেত,’ উল্লেখ করেন তারা। প্রিন্টমেকিং বিভাগের শিক্ষার্থী জাহারা নাজিফা বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। বর্ষবরণের উৎসব সর্বজনীন হোক, আমরা চাই।…

Read More

আবার লিওনেল মেসির জাদু দেখলো ফুটবল বিশ্ব। তার জোড়া গোলের সুবাদে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এরমধ্যে মেসির জোড়া গোল মুখে হাসি ফুটিয়েছে সমর্থকদের। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। তাই সেমিফাইনাল খেলতে হলে ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জয়ের বিকল্প ছিল না গোলাপি জার্সিধারীদের সামনে। কিন্তু কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের শুরুতে গোল হজম করে বিপদ বাড়ে মায়ামির। সেখান থেকে মেসি জাদুতে জয় তো এলোই, সেই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হলো। খেলার ৯ মিনিটে লস অ্যাঞ্জেলেসকে এগিয়ে দেন অ্যারন লং। প্রাথমিক ধাক্কা সামলে ৩৫…

Read More

ঈদের দর্শকনন্দিত ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’র ভিউ ৯ দিনেই কোটি পেরিয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই কন্টেন্টে যৌথ পরিবারের বন্ধন ও রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন বাংলা নাটকের মধ্যে চার নম্বরে আছে এটি। গত ৩১ মার্চ বিকেল ৪টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় ‘তোমাদের গল্প’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ১ লাখ ২৮ হাজারের বেশি। এতে মন্তব্য পড়েছে প্রায় ৩২ হাজার। দুই বাংলার দর্শক ও বিভিন্ন দেশের প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে ‘তোমাদের গল্প’ নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই কন্টেন্টের বেশিরভাগ দৃশ্য দেখে দর্শকরা আবেগপ্রবণ হওয়ার কথা…

Read More

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে নির্বাচিত হয়েছে ১৯টি ছবি। এরমধ্যে একটি চলচ্চিত্র পাবে সেরা পুরস্কার ‘স্বর্ণপাম’। উৎসবে জমা পড়েছে রেকর্ড, মোট দু’হাজার ৯০৯টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে প্রধান বিচারক থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্যারিসে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। সাংবাদিকদের কাছে আসরের নানা দিক তুলে ধরেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ ও উৎসবের সভাপতি ইরিস নোব্লোক। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছয়টি ছবি নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক দর্শক-আগ্রহ। কারণ এগুলো পরিচালনা করেছেন নারীরা। এগুলো হলো– ফ্রান্সের জুলিয়া দুকুরনো পরিচালিত ‘আলফা’, হাফসিয়া হার্জি পরিচালিত ‘দ্য লাস্ট ওয়ান’, জাপানের চিয়ে হায়াকাওয়া পরিচালিত ‘রেনোয়াঁ’, জার্মানির মাশা…

Read More

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করার মামলায় একমাত্র আসামি ‘বাংলাদেশি’ নাগরিক শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে একাধিক তথ্য-প্রমাণসহ হাজার পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলি তারকাকে  ছুরিকাঘাতের ঘটনায় ওই অভিযুক্তের বিরুদ্ধে সংগৃহীত সমস্ত প্রমাণ বুধবার (৯ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে পুলিশের অভিযোগ, সমস্ত সাক্ষ্য ও তথ্যপ্রমাণ নাকি বলছে,  সাইফের ওপর ওই হামলায় শরিফুল প্রত্যক্ষভাবে জড়িত। হামলায় ব্যবহৃত ছুরিতে তার বাম হাতের আঙুলের ছাপ তো আছেই, সিসিটিভি ফুটেজে ধারণকৃত মুখাবয়ব বিশ্লেষণেও শরিফুলকে শনাক্ত করা গেছে। এছাড়া অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, ফরেনসিক ল্যাব রিপোর্ট—এসব তো…

Read More

হলিউড তারকা টম ক্রুজ তিন বছর পর আবারও কান চলচ্চিত্র উৎসবে ফিরছেন। হলিউডের দুনিয়া মাতানো ফ্র্যাঞ্চাইজ ‘মিশন: ইমপসিবল’-এর নতুন পর্ব নিয়ে এবারের উৎসবে হাজির হচ্ছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ১৪ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বহুল প্রতীক্ষিত ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি নির্বাচিত হয়েছে কানের ৭৮তম আসরের প্রতিযোগিতার বাইরে। আগামী ১৩ মে শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে এবারের উৎসব। আয়োজকদের আশা, ‘টম ক্রুজের ছবিটি দর্শকদের অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা দেবে।’ কান চলচ্চিত্র উৎসবে এ নিয়ে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন টম ক্রুজ। ১৯৯২ সালে ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ ও ২০২২ সালে…

Read More

রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক বুধবার (৯ এপ্রিল) শুনানি শেষে এই আদেশ দেন। বুধবার সকালে শমী কায়সারকে সিএমএম আদালতে হাজির করা হয়। একঘণ্টারও বেশি সময় হাজতখানায় রাখার পর তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন । পরে বিচারক সেটি মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল ছিল। সেই মিছিলে অংশ নেন টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান…

Read More

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে বেশ কয়েকটি আউটলেটসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও  ভাঙচুর হয়। বাটার শো-রুম, কেএফসি’র আউটলেট ছাড়াও কোকাকোলা-পেপসি বিক্রির দোকানে হামলা করেছে বিক্ষুদ্ধরা। বিভিন্ন সূত্রে জানা যায়– কক্সবাজার, সিলেট ও বরিশালে ফাস্টফুড রেস্তোরাঁ কেএফসি’র আউটলেট ভাঙচুর করেছে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা। সিলেটে ও বগুড়ায় বাটার শোরুমে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল থেকে হঠাৎ সুগন্ধা এলাকায় কেএফসি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ ঘটনায় নিচতলায় থাকা পিৎজা হাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজার পর্যটন জোনে…

Read More

হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় প্রথম বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। সোমবার (৭ এপ্রিল) সকালে এই পর্বতশৃঙ্গ জয় করেন তিনি। চট্টগ্রামভিত্তিক পর্বতারোহীদের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বাবর আলী এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। অন্নপূর্ণা-১ হলো বিশ্বের দশম সর্বোচ্চ উচ্চতার পর্বত। এর উচ্চতা ৮ হাজার ৯১ মিটার। পর্বতটির চূড়ায় অভিযাত্রী বাবর আলীর সঙ্গে আছেন গাইড ফুর্বা অংগেল শেরপা। পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত অন্নপূর্ণা-১। দুর্গম এই পর্বত জয় করতে গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর আলী। কাঠমান্ডু থেকে পোখারা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান…

Read More

নতুন উদ্যোক্তাদের সহায়তা প্রদানের জন্য ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শুধু স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো মূলধনের জোগান পাবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হবে। গভর্নর বক্তৃতায় বাংলাদেশে স্টার্টআপ খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মোবাইল আর্থিক সেবা বিকাশ-এর উদাহরণ দেন। তার প্রত্যাশা, ‘বাংলাদেশে ভবিষ্যতে বিকাশের মতো অন্তত ১০টি ইউনিকর্ন দেখতে চাই।’ স্টার্টআপ কানেক্ট সেশনে…

Read More