সিলেট পর্ব শেষে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলা। কিন্তু বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চট্টগ্রামে কোনো ম্যাচই এবার আয়োজিত হচ্ছে না। মুলত টিভি সম্প্রচারের সরঞ্জাম ব্যবস্থাপনার যাবতীয় সুবিধা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বিষয়কে প্রাধান্য দিয়েই চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো আয়োজিত হচ্ছে সিলেটে।
সেই ধারাবাহিকতায় ২ জানুয়ারির বদলে আগামী ১২ জানুয়ারি শেষ হচ্ছে সিলেট পর্ব। সূচি পরিবর্তনে ভূমিকা আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণেরও। তার মৃত্যুতে সম্মান জানিয়ে গত ৩০ ডিসেম্বর স্থগিত করা হয় সিলেট পর্বের দুই ম্যাচ। পরিবর্তিত সূচিতে আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের দুই ম্যাচ।
চট্টগ্রাম থেকে সিলেটে বিপিএল সরিয়ে আনার ব্যাখায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘ প্রথমত আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাবে ২৬ জানুয়ারি। আমাদের যে প্রোডাকশন আছে ব্রডকাস্টের, এমনকি আপনারা সাংবাদিকদেরও একটা প্ল্যান প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী অনেক চেষ্টার আলাপের পরে টিমদের সাথে গভার্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে।’
মাঝে দুই দিনের বিরতিতেই সূচি বদল করতে হয়েছে জানিয়ে মিঠু আরো বলেন, ‘এখন এই যে দুইদিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই দুইদিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন দুইটা ভেনুতে নিয়ে আসা হচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না।’
বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ চট্টগ্রামের গ্যালারিতে দর্শকের ঢল নামে নিয়মিতই। তবে এবার চট্টগ্রামের দর্শক-সমর্থকরা বিপিএলের আনন্দ থেকে বঞ্চিত হওয়াতে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মিঠু। বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা আসলেই দুঃখিত চিটাগং এর দর্শকদের জন্য। চিটাগং এর দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, ওনারা সব রেডি করে ফেলেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের চিটাগংয়ের খেলাটা বাতিল করতে হলো।’
সিলেটের পর আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের বাকি ছয় ম্যাচ। অবশ্য সূচিতে পরিবর্তন এলেও টুর্নামেন্টের বাকি অংশ প্রায় অপরিবর্তিত থাকছে। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে অফ রাউন্ড। একই দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে অনুষ্ঠিত হবে এলিমিনেটর, সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ২৩ জানুয়ারির ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। ফাইনাল অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখেই, ২৩ জানুয়ারি।
বিপিএলের পরিবর্তিত সূচি
১ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স
২ জানুয়ারি
দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস–রংপুর রাইডার্স
৪ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্স
৫ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটান্স
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্স
৭ জানুয়ারি
দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রসে
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানস
৮ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্স
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানস
৯ জানুয়ারি
দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্স
১১ জানুয়ারি
দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস
১২ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস–রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালস
ঢাকা পর্ব…
১৫ জানুয়ারি
দুপুর ১টা, চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টায়, রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানস
১৬ জানুয়ারি
দুপুর ২টা, রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্স
১৭ জানুয়ারি
দুপুর ১টা, রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালস
১৯ জানুয়ারি
দুপুরে প্রথম এলিমেটর
সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার
২১ জানুয়ারি
দ্বিতীয় কোয়ালিফায়ার
২৩ জানুয়ারি
ফাইনাল


