ব্র্যান্ড ভ্যালুতে রেকর্ড: ৩০০ মিলিয়ন ডলার ছাড়াল আরসিবি

ব্র্যান্ড ভ্যালুতে রেকর্ড: ৩০০ মিলিয়ন ডলার ছাড়াল আরসিবি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম ক্রিকেট দল হিসেবে ৩০০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালুর মাইলফলক পার করেছে তারা।

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক হাউলিহান লোকি ইনকরপোরেশনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে আরসিবির ব্র্যান্ড ভ্যালু ১৬ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের ২৬৯ মিলিয়ন ডলার থেকে তা এখন ৩১২ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত ১২ মাসে আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এটি ১৮.৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে লাভজনক এই ক্রিকেট লিগ টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখল।

হাউলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি ব্যবসার পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ‘২০২৬ সালে বৈশ্বিক মালিকানাভিত্তিক প্রাতিষ্ঠানিক সম্পদ হিসেবে ক্রিকেটের বিবর্তন আরও ত্বরান্বিত হয়েছে। আইপিএল বিশ্ব ক্রীড়াঙ্গনের দৃশ্যপট নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে।’

চলতি বছরের শুরুতে মালিকানায় বড় পরিবর্তনের পর আরসিবির এই উত্থান ঘটল। চার মাস আগে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপের একটি কনসোর্টিয়াম ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার মূল্যে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়। ব্র্যান্ড ভ্যালুর র‍্যাঙ্কিংয়ে টানা দুবারের বর্তমান চ্যাম্পিয়নরা এখন আইপিএলের অন্য জায়ান্টদের ছাড়িয়ে গেছে।

২৬৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ানস। গত বছরের ২৪২ মিলিয়ন ডলার থেকে তাদের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্সের ব্র্যান্ড ভ্যালু ৭ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৪৫ মিলিয়ন ডলার হয়েছে। গত বছর এটি ছিল ২২৭ মিলিয়ন ডলার। ২৪৪ মিলিয়ন ডলার নিয়ে চতুর্থ স্থানে আছে চেন্নাই সুপার কিংস। তাদের বার্ষিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad