আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার

আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের হার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ফিফা আসিয়ান কাপে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। এর ফলে টানা দ্বিতীয় পরাজয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা।

সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দাপট ছিল বাংলাদেশের। প্রথম ১৫ মিনিটে রাকিব হোসেন ও সুকি ইতুফুসা কয়েকবার সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি করেন। ৬ মিনিটে জুলকিফলিকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের শামিত সোম।

১৬ মিনিটে দ্বিতীয় কর্নারের পর সিঙ্গাপুরের ইলহান ফান্দির প্রচেষ্টা সামলে নেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া সিঙ্গাপুরের ফ্রি-কিকও দারুণভাবে ঠেকিয়ে দেন শ্রাবণ, পরে বল বিপদমুক্ত করেন তারিক কাজী।

তবে ৩৫ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। বাম দিক থেকে আবদুল্লাহ নূরের ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে নেন স্টেয়ার্ট। গোলের দুই মিনিট পর ৩৭ মিনিটে ডান দিক থেকে নেওয়া সিঙ্গাপুরের একটি শট বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে অধিকাংশ সময় বলের দখল বাংলাদেশের কাছে থাকলেও তারা কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে সিঙ্গাপুরের নেওয়া পাঁচটি শটের চারটিই ছিল লক্ষ্যে।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় বাংলাদেশ। শেষ মিনিট পর্যন্ত একের পর এক চেষ্টা করলেও গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি সিঙ্গাপুরও। ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এই হারের ফলে ২ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ। ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে মালয়েশিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad