আসিয়ান কাপ: সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশ, একাদশে জামাল

আসিয়ান কাপ: সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে বাংলাদেশ, একাদশে জামাল
ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছে বাংলাদেশ।

সোমবার বেলা ৩টায় ম্যাচটি শুরু হয়।

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। মালয়েশিয়ার বিপক্ষে এক মিনিটও মাঠে নামার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়া এ ম্যাচে শুরু থেকেই খেলছেন।

জামালের পাশাপাশি একাদশে ফিরেছেন শেখ মোরছালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তাদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।

আরও পড়ুন

বাংলাদেশের একাদশে রয়েছেন—মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শেখ মোরছালিন।

বাংলাদেশ ও সিঙ্গাপুর এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে সিঙ্গাপুর, আর দুটি ম্যাচ ড্র হয়েছে।

সর্বশেষ গত মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বাগতিকরা ১–০ গোলে বাংলাদেশকে হারায়। এর আগে গত বছরের জুনে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচেও বাংলাদেশকে ২–১ গোলে হারিয়েছিল সিঙ্গাপুর।

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশ বর্তমানে ১৮২তম অবস্থানে, আর সিঙ্গাপুর ১৪৮তম।
আসিয়ান কাপে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে টমাস ডুলির দল মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছিল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad