ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার চাকু এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad