খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
নিহত ইসিমাইল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালালে তার মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করার পাশাপাশি তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad