Author: টাইমস রিপোর্ট

দীর্ঘদিন পর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে নাটকে অভিনয় করলেন তৌকীর আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য নির্মিত ‘সম্পত্তি সমর্পণ’-এ বৃন্দাবন কুণ্ড চরিত্রে দেখা যাবে তাকে। এর মাধ্যমে অনেকদিন পর বিটিভির জন্য কাজ করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সম্পত্তি সমর্পণ’-এর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। গল্পে দেখা যাবে, যজ্ঞনাথ কুন্ডু অত্যন্ত কৃপণ ব্যক্তি। তার কৃপণতার বহর এমনই যে অসুস্থতার সময় খরচের ভয়ে স্ত্রী ও পুত্রবধূর ওষুধ পর্যন্ত কিনতে চান না! যজ্ঞনাথের পুত্রবধূ মারা যাওয়ার পর একমাত্র ছেলেও তাকে ছেড়ে চলে যায়। সঙ্গে নিয়ে যায় নাতি গোকুলকে। একমাত্র এই ছোট্ট শিশুটির প্রতি কিছুটা স্নেহ-ভালোবাসা ছিল যজ্ঞনাথের। কিন্তু তিনি জগতে সবচেয়ে ভালোবেসেছিলেন ঐশ্বর্য ও টাকা-পয়সাকে।…

Read More

অভিনয় প্রতিভা খোঁজার রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালেতে লড়লেন দেশের বিভিন্ন প্রান্তের ছয় তরুণ-তরুণী। তাদের মধ্য থেকে একজনের হাতে উঠবে চ্যাম্পিয়নের স্বীকৃতি। মজার ব্যাপার হলো, গ্র্যান্ড ফিনালেতে ওঠা তিন তরুণের গ্রামের বাড়ি বরিশালে! তারা হলেন– শফিউল রাজ, হাফিজ রহমান ও সাকিব হোসেন। গ্র্যান্ড ফিনালের বাকি তিন প্রতিযোগী কিশোরগঞ্জের মিষ্টি ঘোষ, সিলেটের সানজিদা চৌধুরী ও যশোরের ফারিহা রহমান দীপ্ত। অনুষ্ঠানে দেখা যাবে এই ছয় তরুণ-তরুণীর নাচ ও কমেডি। এছাড়া গান গেয়েছেন সন্ধি, সভ্যতা ও কর্নিয়া। রিয়েলিটি শোতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারিক আনাম খান, শিহাব শাহীন ও রাফিয়াত রশিদ মিথিলা। ‘দীপ্ত স্টার হান্ট’ বিজয়ীরা পাবেন চলচ্চিত্র, ওয়েব…

Read More

ব্রাজিলের রিও ডি জানেইরো শহরে কোপাকাবানা সমুদ্র সৈকতে ফ্রি কনসার্টে সংগীত পরিবেশন করলেন আমেরিকান পপতারকা লেডি গাগা। প্রায় ২১ লাখ দর্শক-শ্রোতা বিনামূল্যে খোলা আকাশের নিচে এই আয়োজন উপভোগ করেছেন। জনসমাগমের দিক থেকে ৩৯ বছর বয়সী এই গায়িকার সংগীত জীবনে সর্ববৃহৎ কনসার্ট এটাই। রিও ডি জানেইরো শহরের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে লেডি গাগার কনসার্ট আয়োজনে সব খরচ বহন করা হয়েছে সরকারিভাবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে ব্রাজিলের পর্যটন খাতে ১০ কোটি ডলার আসবে। নিজের অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচারণামূলক ট্যুরের অংশ হিসেবে শনিবার কোপাকাবানা সৈকতে সংগীত পরিবেশন করেন লেডি গাগা। তার গাওয়া গানের তালিকায় ছিল– ‘অ্যাব্রাকাডাব্রা’, ‘ডাই উইথ অ্যা স্মাইল’, ‘আলেহান্দ্রো’, ‘পোকার ফেস’…

Read More

বাংলাদেশের ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরেকটি সুখবর পেল। এবার স্পেনের ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে লাইফ অ্যাওয়ার্ডের (সেরা মানবিক ছবি) জন্য মনোনীত হয়েছে এটি। আয়োজকরা অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। আগামী ১ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদ শহরে ‘ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের’ পর্দা উঠবে। ‘মাস্তুল’ ছবির পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এ উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। মোহাম্মদ নূরুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’-এর প্রিমিয়ারের পর অনেক জায়গা থেকেই সাড়া পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি। দেশে মুক্তির বিষয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘স্পেনের ইমাজিন…

Read More

নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জেফার রহমান। এর শিরোনাম ‘তীর’। গানের পুরোটা সময় জুড়ে নেচেছেন তিনি। এতে তিন রঙের শাড়িতে ভিন্ন লুকে হাজির হয়েছেন এই তারকা। তার সঙ্গে নেচেছেন আট তরুণী। মঙ্গলবার (২৯ এপ্রিল) ইউটিউবে নিজের চ্যানেলে ‘তীর’ অবমুক্ত করেছেন জেফার। মন্তব্যের ঘরে তিনি জানিয়েছেন, ২০২১ সালের মার্চে গানটি সুর করেন। ২০২৪ সালের জুনে এই ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। জেফার বলেন, ‘গান ও ভিডিও মিলিয়ে এই প্রকল্প আমার হৃদয়ের খুব কাছের। এটি পুরোপুরি নিরীক্ষাধর্মী কাজ। একজন শিল্পী হিসেবে নিজেকে আমি এভাবেই প্রকাশ করি, আমার মনের খোরাক জোগাই ও নতুন নতুন ভাবনা নিয়ে খেলতে চাই! আশা করি, দর্শক-শ্রোতারা…

Read More

ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া বছর ঘুরতেই কান সৈকতে ফিরছেন। এবার বিচারকের আসনে থাকবেন তিনি। মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ৯ বিচারকের মধ্যে ৩৯ বছর বয়সী এই নির্মাতা অন্যতম। সোমবার (২৮ এপ্রিল) বিচারক প্যানেল ঘোষণা করেছেন আয়োজকরা। গত আসরে কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতে সাড়া ফেলে দেয় পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এটাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বর্ণপামের জন্য মনোনীত হওয়া প্রথম ভারতীয় নারী তিনিই। তার হাত ধরেই প্রায় ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি কান উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। পায়েল কাপাডিয়ার পাশাপাশি জুরি বোর্ডে থাকছেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান…

Read More

খ্যাতিমান আমেরিকান পরিচালক আলেকজান্ডার পেইন ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক থাকবেন। তার নেতৃত্বে দায়িত্ব পালন করবেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা। তাদের রায়ে দেওয়া হবে স্বর্ণসিংহ পুরস্কার। সোমবার (২৮ এপ্রিল) আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন। আলেকজান্ডার পেইন পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘দ্য হোল্ডওভারস’, ‘সাইডওয়েস’, ‘দ্য ডিসেন্ডেন্টস’, ‘নেব্রাস্কা’ প্রভৃতি। অস্কারের মোট ২৪টি মনোনয়ন আছে তার ঝুলিতে। এরমধ্যে সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে চারবার ও সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনবার। সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগে দু’বার অস্কার জিতেছেন তিনি। ২০১৭ সালে আলেকজান্ডার পেইন পরিচালিত ‘ডাউনসাইজিং’ ছবির মাধ্যমে ভেনিস উৎসবের উদ্বোধন হয়। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পাওয়ার অনুভূতিতে ৬৪ বছর বয়সী এই নির্মাতা…

Read More

বাংলাদেশে কে-ড্রামা (কোরিয়ান ড্রামা) ভক্তদের জন্য দারুণ সুখবর! সারাবিশ্বের দর্শকদের হৃদয় জয় করা কোরিয়ান সুপারহিট সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার আসছে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির অফিসিয়াল বাংলা সংস্করণ। বাংলা ডাব সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এবিএম সুমন, শ্যামল মাওলা, আরিক আনাম খানসহ আরও অনেকে। ডাবিং পরিচালনা করেছেন খালিদ হোসাইন অভি। তিনি জানান, ‘শুধু কণ্ঠের মিল নয়, চরিত্রের ব্যক্তিত্ব মিলিয়ে কাস্টিং করেছি যাতে দর্শকরা সহজে যেকোনো দৃশ্যের সঙ্গে নিজেদের সংযোগ অনুভব করেন। সেই সঙ্গে সাবলীল ভাবানুবাদ ও কন্টেক্সট ধরে রেখেছি যাতে দর্শকরা মনে করেন…

Read More

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে  জয়া আহসানের নিজের নামে সিনেমা ‘জয়া আর শারমিন’। পাঁচ বছর আগে পূর্ণদৈর্ঘ্য এ ছবির শুটিং হলেও দীর্ঘ সময় এ নিয়ে আর কোনো আলোচনাই ছিল না। তাই  হঠাৎ করে  এর শুভমুক্তির খবরে দুই বাংলায় আনন্দিত জয়ার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। ছবিটিতে ‘জয়া’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই। ‘শারমিনের’ ভূমিকায় আছেন নাট্যশিল্পী মহসিনা আক্তার। তাদের একটি মুহূর্তের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে শনিবার (২৬ এপ্রিল) রাতে। এর ক্যাপশনে লেখা, ‘কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন একসময় চিত্রায়িত যখন পৃথিবী স্থবির ছিল, আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ আমাদের সঙ্গে নীরবে অপেক্ষা করেছে। পাঁচ বছর পর এটি অবশেষে দর্শকদের…

Read More

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেল বাংলাদেশের ‘মাস্তুল’। মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত ছবিটিকে ‘স্পেশাল মেনশন’ দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমা ক্লাব ফেডারেশন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাজাখস্তানের ফারখেত শারিপভ পরিচালিত ‘ইভাকিউয়েশন’ ছবিটিও একই সন্মাননা পেয়েছে। রাশিয়ার ৪৭তম এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘মাস্তুল’সহ ১৩ দেশের ১৩টি ছবি নির্বাচিত হয়। ২২ এপ্রিল এ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। সে দর্শক সারিতে ছিলেন নির্মাতা নূরুজ্জামান, চিত্রগ্রাহক আরিফুজ্জামান, দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন। সমাপনী অনুষ্ঠানের পর রাত ১১টায় ‘মাস্তুলের’ আরেকটি প্রদর্শনী হয়। জাহাজের নাবিক ও তাদের ভাসমান বাস্তবতাকে ঘিরে গড়িয়েছে এ ছবির গল্প। এর প্রায় পুরো দৃশ্যধারণ হয়েছে জাহাজের ভেতর। জাহাজের বাবুর্চির ভূমিকায় অভিনয়…

Read More