স্পেনে সেরা মানবিক ছবি হিসেবে মনোনীত বাংলাদেশের ‘মাস্তুল’

স্পেনে সেরা মানবিক ছবি হিসেবে মনোনীত বাংলাদেশের ‘মাস্তুল’
‘মাস্তুল’ চলচ্চিত্রের দৃশ্য । ছবি: সিনেমেকার
Advertisement
Advertisement

বাংলাদেশের ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরেকটি সুখবর পেল। এবার স্পেনের ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে লাইফ অ্যাওয়ার্ডের (সেরা মানবিক ছবি) জন্য মনোনীত হয়েছে এটি। আয়োজকরা অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

আগামী ১ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদ শহরে ‘ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের’ পর্দা উঠবে। ‘মাস্তুল’ ছবির পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এ উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।

মস্কো চলচ্চিত্র উৎসবের লালগালিচায় (বাঁ থেকে) দীপক সুমন, মোহাম্মদ আরিফুজ্জামান, মোহাম্মদ নূরুজ্জামান ও ফজলুর রহমান বাবু । ছবি: মস্কো চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট

মোহাম্মদ নূরুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’-এর প্রিমিয়ারের পর অনেক জায়গা থেকেই সাড়া পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ছবিটি।

দেশে মুক্তির বিষয়ে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘স্পেনের ইমাজিন ইন্ডিয়া উৎসবে যোগ দেওয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে।’

আরও পড়ুন

এদিকে মস্কো থেকে দেশে ফেরার পর মোহাম্মদ নূরুজ্জামানকে অভিনন্দন জানাতে গত ৩০ এপ্রিল চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সঙ্গে সেই খবর জানান নির্মাতা।

মোহাম্মদ নূরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী । ছবি: মোহাম্মদ নূরুজ্জামানের ফেসবুক

মোহাম্মদ নূরুজ্জামান এর আগে ‘আম কাঁঠালের ছুটি’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার ‘মাস্তুল’ নিয়ে বৈশ্বিক মঞ্চে জায়গা করে নিলেন এই নির্মাতা। পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা, সম্পাদনা ও শব্দসজ্জা করেছেন তিনি নিজেই। ছবিটির ইংরেজি নাম ‘বেয়ন্ড দ্য মাস্ট’।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘মাস্তুল’। এর প্রায় পুরো দৃশ্যধারণ হয়েছে জাহাজের ভেতর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, জুলফিকার চঞ্চল, সিফাত বন্যা, দুলাল ও লিটু মোল্লা। চিত্রগ্রহণে মোহাম্মদ আরিফুজ্জামান। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনের দায়িত্বে আছে ‘টঙঘর টকিজ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad