Author: টাইমস রিপোর্ট

নিরাপদ সড়ক নিশ্চিতে রাজনীতিতে এসেছেন অভিনেতা, সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চন। নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে যতটুকু এগিয়েছি, তাতে আশা করছি, রাজনৈতিক দলের মাধ্যমে আমার সততা ও ন্যায় দিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারব।’ প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘৩২ বছর ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন করছি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় যেসব সরকারকে দেখেছি, তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ কারণে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে পারিনি। ৩২ বছরে দেশ-বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে এটুকু বুঝতে পেরেছি, সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সড়কের…

Read More

এবার দল গড়লেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার নেতৃত্বে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি)। এর স্লোগান রাখা হয়েছে ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দলটি আত্মপ্রকাশ করে। ‘জনতা পার্টি বাংলাদেশের’ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিব পদে আছেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনি প্রস্তুতির বিষয়ে জানান নেতারা। তারা বলেন, স্বাভাবিকভাবেই সড়ক নিরাপত্তা গুরুত্ব পাবে এই রাজনৈতিক দলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিএনপির সাবেক নেতা…

Read More

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড মিশন এখন অনিশ্চিত। দীর্ঘ ৯ বছর পর নতুন হিন্দি ছবি ‘আবির গুলাল’-এ অভিনয় করেছেন তিনি। কিন্তু জম্মু-কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকা রক্তাক্ত হওয়ার ঘটনায় এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ ভারত-পাকিস্তান দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। এ কারণে ছবিটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। শুধু তাই নয়, পাহেলগামের ঘটনায় পাকিস্তানি শিল্পীদের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারির দাবিও তুলেছে ভারতের বিনোদন অঙ্গনের কয়েকটি সংগঠন। আগামী ৯ মে ভারতে বড় পর্দায় ‘আবির গুলাল’ মুক্তি পাওয়ার কথা। কিন্তু সেই সম্ভাবনা এখন ক্ষীণ। ছবিটিতে ফাওয়াদ খানের বিপরীতে অভিনয় করায় রোষের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তাকে কটাক্ষ করেছেন অনেকে।…

Read More

ঢাকার একটি আদালত অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শাওনের সৎ মা নিশি ইসলামের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) এই আদেশ দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ। একই মামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ ও সিটিটিসির সাবেক এডিসি নাজমুলসহ আরও ৯ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি শরিয়া মোতাবেক ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নিশি ইসলামকে বিয়ে করেন। পরে বাদী জানতে পারেন, আলী আগেই বিবাহিত ছিলেন এবং প্রথম স্ত্রী ও সন্তানদের বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে…

Read More

রাশিয়ায় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে দেখানো হলো বাংলাদেশের ‘মাস্তুল’। এটি ছিল ছবিটির আন্তর্জাতিক প্রিমিয়ার। অংশ নিয়েছেন পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান, সিনেমার প্রধান দুই অভিনেতা ফজলুর রহমান বাবু ও দীপক সুমন। মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে উৎসবের প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় ‘মাস্তুল’। আগের দিন (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে ছিল এ সিনেমা নিয়ে সংবাদ সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক ও সমালোচকদের মুখোমুখি হয়েছে এর টিম। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানের পর রাত ১১টায় রয়েছে ‘মাস্তুলের’ আরেকটি প্রদর্শনী। এর গল্প জাহাজের নাবিক ও তাদের ভাসমান বাস্তবতাকে ঘিরে আবর্তিত। ছবির প্রায়…

Read More

একজন পুরুষ। একজন নারী। নিচে নির্জন সৈকত। ওপরে মেঘাচ্ছন্ন আকাশ। নেপথ্যে মাতাল সুর। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ২০ সেকেন্ডের এই দৃশ্য যেন কোমলতা, সরলতা ও সৌন্দর্যের চমৎকার সম্মিলন! ফরাসি পরিচালক ক্লদ লোলুশের কালজয়ী সৃষ্টি ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) চলচ্চিত্রের স্মরণীয় এ দৃশ্যটি তুলে ধরা হয়েছে ৭৮তম কান উৎসবের জোড়া পোস্টারে। ছবিটির দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি পোস্টার দুটি। উৎসব আয়োজকদের মতে, ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির এই অংশ নিঃসন্দেহে সেলুলয়েডের সবচেয়ে স্মরণীয় আলিঙ্গন। এটি দর্শকদের মনে করিয়ে দেয়– গভীর ভালবাসার যুগলকে আসলে কোনোভাবেই আলাদা করা যায় না। এ সিনেমার কাহিনীও…

Read More

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি ও তরুণ গায়ক শেখ সাদীর মধ্যে সম্পর্ক নিয়ে বিনোদন অঙ্গনে গুঞ্জনের শেষ নেই। তারা সরাসরি কখনোই এটি প্রকাশ্যে স্বীকার না করলেও তাদের আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে আদান-প্রদানের ধরন ও একে অপরের পাশে থাকার ঘটনা সেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি ফেসবুকের কিছু পোস্টে আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। তবে এবার তাতে পাওয়া যাচ্ছে ভাঙনের সুর। একসময় পরীমনির প্রশংসায় পঞ্চমুখ থাকা সাদীকে দেখা গেছে তার বিপদের সময় পাশে দাঁড়াতে। এমনকি পরীমনির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি জামিনদার হয়ে আদালতে হাজিরও হন। এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের প্রেমের খবর প্রথম প্রকাশ্যে আসে। এরপর একসঙ্গে ঘুরতে যাওয়া, ফেসবুক…

Read More

দর্শকদের সামনে আবারো ফিরছে কাবিলা, হাবু, পাশা, শিমুলসহ জনপ্রিয় চরিত্র নিয়ে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে। নির্মাতা আভাস দিয়েছেন, বরাবরের মতো একঝাঁক তরুণ চরিত্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন মৌসুম। তাদের জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ ও বাস্তবতার প্রতিচ্ছবি পাওয়া যাবে গল্পে। ফেসবুক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’ নাটকের একটি প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন কাজল আরেফিন অমি। এতে দেখা যাচ্ছে– ছাদে শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে দুটি জিন্স প্যান্ট, একটি থ্রি-কোয়ার্টার প্যান্ট ও একটি টি-শার্ট। এছাড়া আছে চারটি কবুতর ও বেশ কিছু গাছের টব। ওপরের দিকে আকাশে দুটি ঘুড়ি উড়ছে। অমি লিখেছেন, ‘দীর্ঘ…

Read More

রকেটে চড়ে মহাকাশ পাড়ি দিলেন পপতারকা কেটি পেরি। তবে তিনি একা নন, বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান আরো পাঁচ জন নারী তার সঙ্গী ছিলেন। একসঙ্গে মহাকাশে যাত্রা করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন তারা। এর মাধ্যমে ৬০ বছরেরও বেশি সময় পর শুধুই নারী নভোচারী দিয়ে পরিচালিত হলো কোনো মহাকাশযান। তাদের এই ঐতিহাসিক কৃতিত্ব এখন দুনিয়া জুড়ে আলোচনায়। ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে প্রথম নারী হিসেবে প্রায় তিন দিনের একক অভিযানে গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের নভোচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা। এবার ছয় নারী একসঙ্গে শূন্যে ঘোরার ইতিহাস গড়লেন। নারীদের এই অর্জন মহাকাশযাত্রার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমেরিকান বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিনের নিউ শেপার্ড (এনএস-৩১)…

Read More

‘তৌহিদী জনতা’র হুমকির মুখে প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘শেষের কবিতা’ নাটকের মঞ্চায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। রোববার (১৩ এপ্রিল) দিনভর নাট্যাঙ্গনে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর অবশেষে দলটিকে নির্বিঘ্নে প্রদর্শনী করতে প্রশাসন ও বাংলাদেশ মহিলা সমিতি দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে। একইসঙ্গে প্রতিবাদ সভা স্থগিতের অনুরোধ জানিয়েছে প্রশাসন। প্রাঙ্গণেমোর-এর নাট‍্যকার, নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেল ৫টার দিকে দর্শক, থিয়েটার-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ফেসবুকে নূনা আফরোজ লিখেছেন, ‘রাষ্ট্রীয় প্রশাসন ও মহিলা সমিতি আমাদের জানিয়েছেন, আমরা যেন নির্বিঘ্নে নাটকের প্রদর্শনী করতে পারি সেজন্য তারা সকল দায়িত্ব নিচ্ছেন। সেই সঙ্গে অনুরোধ করেছেন আমরা যেন প্রতিবাদ সভা না…

Read More