Author: টাইমস রিপোর্ট

ফ্রান্সে দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে চলছে কান চলচ্চিত্র উৎসব। এবার এর ৭৮তম আসরে অফিসিয়াল সিলেকশনে নতুন যেসব ছবি জায়গা পেয়েছে, সেগুলোর মধ্যে ১০টিরও বেশি আছে সাহিত্য অবলম্বনে। আর্জেন্টাইন নারী আরিয়ানা হারউইৎজের উপন্যাস অবলম্বনে ‘ডাই, মাই লাভ’ পরিচালনা করেছেন স্কটল্যান্ডের লিন রামজে। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবিটিতে অভিনয় করেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স ও রবার্ট প্যাটিনসন। ফ্রান্সের আফসিয়া আর্জি পরিচালিত ‘দ্য লিটল সিস্টার’ তৈরি হয়েছে ২০২০ সালে প্রকাশিত ফাতিমা দাসের ‘দ্য লাস্ট ওয়ান’ উপন্যাস অবলম্বনে। দক্ষিণ আফ্রিকার অলিভার হারমানাস পরিচালিত ‘দ্য হিস্ট্রি অব সাউন্ড’ ছবির গল্প প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপটে ইন্টারনেটে বন্ধু হয়ে ওঠা দুই তরুণকে কেন্দ্র করে। তারা নিউ ইংল্যান্ডবাসীর জীবন,…

Read More

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় রূপের জাদু দেখাতে ফিরলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার লাল-নীল-হলুদ রঙের মিশ্রণে তৈরি কাঁধখোলা গাউনে হাজির হয়েছেন তিনি। চোখে গাঢ় বেগুনি রঙের আইশ্যাডো। চুলে রঙিন রত্নপাথর খচিত মুকুট। কানে মানানসই দুল। হাতে তোতা পাখি আকৃতির ক্রিস্টালের সাড়ে ৪ লাখ রুপির ফ্যাশনেবল ক্লাচ। সব মিলিয়ে ৩১ বছর বয়সী এই তারকার লুকে প্রিন্সেসের আবহ। উর্বশীর গাউন ডিজাইন করেছেন ফিলিপাইনের মাইকেল সিঙ্কো। এ যেন মেক্সিকান শিল্পের প্রাণবন্ত মোজাইকে অনুপ্রাণিত হরেক রঙের ক্যালিডোস্কোপ। এতে সংস্কৃতি, পোশাক ও সিনেম্যাটিক গ্ল্যামার উদযাপনের বার্তা রয়েছে। ফরাসি উপকূলীয় শহরে কান উৎসবের প্রতি আসরেই লালগালিচায় ধরা দেন উর্বশী রাউতেলা। এবারও ব্যতিক্রম হয়নি। তার তোতা পাখি আকৃতির…

Read More

হলিউড সুপারস্টার টম ক্রুজ তিন বছর পর আবারও কান চলচ্চিত্র উৎসবে ফিরলেন। হলিউডের দুনিয়া মাতানো ফ্র্যাঞ্চাইজ ‘মিশন: ইমপসিবল’-এর অষ্টম কিস্তি নিয়ে এবারের আসরে হাজির হলেন তিনি। কানসৈকতে তার পা পড়তেই জমে উঠলো উৎসব। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল ‘মিশন: ইমপসিবল – দ্য ফাইনাল রেকোনিং’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতার বাইরে নির্বাচিত হয়েছে ছবিটি। কানে প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় হাজির হন টম ক্রুজ। তখন তার সম্মানে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজের থিম মিউজিক সরাসরি পরিবেশন করেন বাদ্যযন্ত্রশিল্পীরা। ধারণা করা হচ্ছে, এটাই ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজে টম ক্রুজের শেষ কাজ। তাই আয়োজকরা তার উপস্থিতি…

Read More

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: পরিবার ছাড়া দেখা নিষেধ– এমন প্রতিপাদ্য নিয়ে ঈদুল আজহার চলচ্চিত্র ‘উৎসব’-এর ঘোষণা দেওয়া হলো। তানিম নূরের পরিচালনায় এতে অভিনয় করেছেন দেশের প্রথম সারির একঝাঁক তারকা। তারা হলেন– জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। একই কন্টেন্টে এত তারকার উপস্থিতি দেশীয় চলচ্চিত্রে বিরল। তাদের বেশিরভাগই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনয়শিল্পী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকার গুলশান শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটির নাম ঘোষণা ও কলাকুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে তারা প্রত্যেকে চোখে রঙিন মাস্ক পরে এসেছিলেন। পরিচালক তানিম নূর মঞ্চে…

Read More

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা। তাদের মধ্যে হলিউড তারকা মার্ক রাফেলো, রিচার্ড গিয়ার, সুজান সারান্ডন, স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জনাথন গ্লেজারসহ অনেকে রয়েছেন। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে ফরাসি সংবাদপত্র লিবেরাসিয়োঁ ও আমেরিকান সাময়িকী ভ্যারাইটিতে চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ‘গাজায় গণহত্যা চলছে, আমরা আর চুপ থাকতে পারি না।’ চিঠিতে স্বাক্ষরকারীরা ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসোনাকে হত্যার নিন্দা জানান। ২৫ বছর বয়সী ওই নারীকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদেহ ফার্সি নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ‘পুট ইউর…

Read More

স্বর্ণপামের লড়াই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ, তিন বছর পর হলিউড সুপারস্টার টম ক্রুজের ফেরা, চলমান যুদ্ধ পরিস্থিতি, বিশ্ব রাজনীতির আবহ ও লালগালিচার জৌলুস– ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে আলোচনা হবে এসব নিয়েই। তবে বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের আলাদা নজর থাকছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র দিকে। কানের ইতিহাসে এবারই প্রথম ছোট দৈর্ঘ্যের ছবির স্বর্ণপামের জন্য মনোনীত হলো বাংলাদেশের কোনও ছবি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। ফরাসি অভিনেতা লরোঁ লাফিত এই আয়োজন সঞ্চালনা করবেন। ২০১৬ সালে…

Read More

একহাতে নানান রঙের গোলাপের তোড়া আগলে রেখেছেন। অন্য হাতে রক্তের দাগ লেগে থাকা কুড়াল। অবিচল দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন তিনি। পায়ে উঁচু হিল। ‘ইনসাফ’ নামের একটি চলচ্চিত্রের পোস্টারে এভাবেই ধরা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন ঈদুল আজহায় বড় পর্দায় ছবিটি নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘ইনসাফ’ পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোস্টারটি উন্মোচন করে তিনি লিখেছেন, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’ নাচ, গান ও অ্যাকশনে মোড়ানো মসলাদার বাণিজ্যিক চলচ্চিত্রে এবারই প্রথম অভিনয় করলেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে দুই বাংলায় পৃথক দুটি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এরমধ্যে পশ্চিমবঙ্গে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অতনু ঘোষ…

Read More

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন শাহীন সুমন। নতুন মহাসচিব হয়েছেন শাহীন কবির টুটুল। ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) সংগঠনের কার্যালয়ে ২০২৫-২৬ মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯১ জন পরিচালক। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২৫৯ জন। শুক্রবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ জে রানা ও বি এইচ নিশান। এবারের চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ছিল দুটি প্যানেল। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ প্রতিপাদ্য…

Read More

চলে গেলেন দেশবরেণ্য সংগীতশিল্পী, সুরকার, সংগীত বিষয়ক অধ্যাপক, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। শনিবার ভোরে ঢাকার বনানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মুস্তাফা জামান আব্বাসীর বড় মেয়ে সংগীতশিল্পী সামিরা আব্বাসী। বাবার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার সোনার চান পাখী… আর দেখা হবে না ?’ পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র ছিলেন মুস্তাফা জামান আব্বাসী। ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত)…

Read More

কান চলচ্চিত্র উৎসবের ধ্রুপদি ছবির বিভাগ কান ক্ল্যাসিকসে দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। বাংলা ভাষার ছবিটি মুক্তি পায় ১৯৭০ সালের ১৬ জানুয়ারি। এবার এর ৫৫ বছর পূর্তি হয়েছে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সিমি গারেওয়াল, রবি ঘোষ, কাবেরি বসু, সমিত ভাঞ্জা, শুভেন্দু চট্টোপাধ্যায় ও পাহাড়ি সান্যাল। ‘অরণ্যের দিনরাত্রি’র মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ সংরক্ষণ করেছেন পূর্ণিমা দত্ত। বিএফআই ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত ম্যাগনেটিক ট্র্যাক ব্যবহার করে ছবিটির ফোরকে সংস্করণ পুনরুদ্ধার করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশন। তাদের সহযোগিতা করেছে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জেনাস ফিল্মস ও যুক্তরাষ্ট্রের ক্রাইটেরিয়ন কালেকশন। এক্ষেত্রে তহবিল সরবরাহ করেছে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন। কান ক্ল্যাসিকসের…

Read More