মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মগবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে ওয়্যারলেস ঢালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে নামার পর মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগের দিকে যাওয়ার সময় কাভার্ডভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতের নাম জামান আহমেদ (৪২)। তিনি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়ার ইলিয়াস ফকিরের ছেলে।

খবর পেয়ে উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেন (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বর্তমানে রিপন (৪০) নামে একজনসহ আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জাহেদুল ইসলাম ও ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক দুর্ঘটনার খবর নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে জানান, চালক ও কাভার্ডভ্যানটি শনাক্তে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad