‘শিক্ষক আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা’

‘শিক্ষক আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা’
খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাকরিতে দশম গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তাদের চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে। এখন তারা ১০ম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোন যৌক্তিকতা নেই।’

শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল ও খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আরও পড়ুন

এছাড়াও খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

চাকরিতে দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দাবিতে আন্দোলন করছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদে’র ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়।

এই কর্মসূচি পালনে শুক্রবার রাত থেকে সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার  ‘কলম বিসর্জন’ কর্মসূচির ঘোষণা দেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর