ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রাণ হারানো দুই শিশুর নাম মোহাম্মদ তাকরিম (৩) ও মোহাম্মদ আদনান (৫)।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু তাকরিম উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও আদনান একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মোহাম্মদ আরাফাত মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আদনান কিছুদিন আগে কুট্টাপাড়া উত্তর এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল সে। একপর্যায়ে দুই শিশুই পুকুরের পানিতে পড়ে যায়।

স্বজনরা বাড়ির পাশে শিশুদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর