Author: টাইমস রিপোর্ট

আত্মসমর্পণ ও সাজা ভোগ না করে শেখ হাসিনা কোনোভাবে দেশে প্রবেশ করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট বছর উল্লেখ করতে পারেন না। স্পষ্ট করে বলতে চাই, এই স্বৈরাচারী সাজা ভোগ না করে দেশে প্রবেশ করতে পারবেন না। তাকে আত্মসমর্পণ করেই ফিরতে হবে।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ও সংসদের ২১৩টি আসনের প্রতিনিধিত্বকারী দল হিসেবে…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু শহীদদের পরিবারের কাছে সময় যেন সেখানেই থমকে আছে। কারও ঘরের একমাত্র উপার্জনক্ষম ছেলে আর ফেরেনি, কোথাও প্রতিদিন পরিষ্কার করা হয় সন্তানের কবর, আবার কোনো মা এখনো বিশ্বাস করতে পারেন না–যে ছেলে একদিন সকালে বের হয়েছিল, সে আর কোনো দিন ফিরবে না। বিচার পাওয়ার অপেক্ষাও শেষ হয়নি তাদের। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন মোহাম্মদ সজীব। অভাবের সংসারে বাবার কাঁধের বোঝা কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি রঙের দোকানে চাকরি নিয়েছিলেন। এক বছর তিন মাস ধরে বাড়ি ফেরেননি। ঈদেও না। কথা ছিল, ২০২৪ সালের জুলাইয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হয়নি। জুলাই…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য এ কে এম মতিনুর রহমান বলেন, ‘আমরা যদি মতপার্থক্য ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিস্টের আগমন উঁকি দিচ্ছে বলে আশঙ্কা করছি।’ বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই ৩৬ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘যখন ২০২৪-এ আন্দোলন করেছিলাম, তখন আমাদের ভেতরে কোনো ভেদাভেদ বা মতপার্থক্য ছিল না। একটি মাত্র রক্তের রং ছিল, সেটি হলো লাল, যা আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ধারণ করেছিলাম। যদি এই মতপার্থক্য ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তাহলে দেশে আবারও ফ্যাসিস্টের আগমন উঁকি দিচ্ছে বলে আশঙ্কা করছি। ইতোমধ্যে ফ্যাসিস্টরা বিভিন্ন…

Read More

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমেন মেহেদী ও তার স্ত্রী ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জুলাইযোদ্ধা ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএএফ) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগে বুধবার বিকালে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি টাইমস অব বাংলাদেশেকে নিশ্চিত করেন। জামিন নামঞ্জুর হয়ে কারাগারে যাওয়া চারজন হলেন দলটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা (৪০), যুগ্ম মহাসচিব মনিরুজামান (৪৭), সাংগঠনিক সম্পাদক আফতাপ মণ্ডল (৪০) ও হরী…

Read More

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সংস্কার বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সব স্তরে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং চব্বিশসহ সব গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ৫ আগস্ট দেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন, যা দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। বিবৃতিতে নাহিদ পলাশীর যুদ্ধ, তিতুমীরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন, হাবিলদার রজব আলীর বিদ্রোহ, লাহোর প্রস্তাব এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, স্বাধীনতার…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাদুঘর গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং সাড়ে ১১টায় চাকসু কেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপউপাচার্য (একাডেমিক) ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, জুলাইয়ের ইতিহাসে ৪ আগস্ট একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সংবেদনশীল দিন। আন্দোলনের গুরুত্বপূর্ণ…

Read More

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে তিন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকালে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সেমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নেগরি সেমবিলান পুলিশের বরাতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার বিকাল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির বিষয়ে স্থানীয়…

Read More

ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। তিনি জানান, ক্যাম্পাসের ভেতরে সাধারণত পুলিশ অবস্থান করে না, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়ার পরপরই ঢাকা কলেজে সংগঠন দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বেলা সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল…

Read More

রাজধানীর চকবাজার থানাধীন সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতরা হলেন মাদ্রাসার শাখা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালে সানাউল্লাহ ও রাব্বি মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জন শিবির নেতাকর্মী…

Read More

ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ, নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে কৃষক কার্ড সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে এবং তা অবশ্যই নির্ভুল ও স্বচ্ছ হতে হবে। এজন্য যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকবে। সংশ্লিষ্ট…

Read More