ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া
ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারি, আহত কয়েকজন, মঙ্গলবার। ছবি: স্ক্রিনগ্র্যাব
Advertisement
Advertisement

ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি জানান, ক্যাম্পাসের ভেতরে সাধারণত পুলিশ অবস্থান করে না, তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি তৈরি হওয়ার পরপরই ঢাকা কলেজে সংগঠন দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

বেলা সাড়ে ৩টার দিকে নিউমার্কেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের সামনেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad