সাভারের এমপির স্ত্রী কলেজের সভাপতি: হাইকোর্টের আদেশে এনইউ’র স্থগিত

সাভারের এমপির স্ত্রী কলেজের সভাপতি: হাইকোর্টের আদেশে এনইউ’র স্থগিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের নিয়মিত গভর্নিং বডির মেয়াদ ৮ মাস বাকি থাকা অবস্থায় স্থানীয় এমপির স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার সকালে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নূর উল মতিন।

এদিকে, এদিন বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) এক চিঠিতে বলা হয়, ‘ঢাকার সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বড়ির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন সংক্রান্ত-পত্রটি উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আপাতত স্থগিত করা হলো।’

জানা গেছে, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সে অনুযায়ী, কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৪ এপ্রিল। তবে মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত সভাপতি পরিবর্তনের আদেশ আসে।

আরও পড়ুন

নতুন সভাপতি করা হয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে।

এরপর শিহাব উদ্দিন খানের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।

কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে সাবিনা সিদ্দিকাকে নিয়োগের আদেশ তিন মাসের জন্য স্থগিত করে।

রিটের বিবাদীরা হলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এবং সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad