ভারতে আটক ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর

ভারতে আটক ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
Advertisement
Advertisement

ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এর আগে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশে আটককৃত জেলেদের বন্দি বিনিময় করা হয়।

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণ করায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ এবং ২৩ অক্টোবর ২ টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে।

এদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫ টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, গত ২৯ জানুয়ারি দুই দেশে আটকে থাকা জেলেদের বিনিময় হয়। তারপর শুক্রবার জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর