বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন।

ফুল দেওয়ার পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

একই সময়ে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানানো হয়। কক্সবাজারেও একযোগে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাঙালির স্বাধিকার আন্দোলন দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চূড়ান্ত রূপ লাভ করে।

স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল বিজয়ের স্মরণে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad