হাদি হত্যাচেষ্টা মামলায় আরও একজন গ্রেপ্তার

হাদি হত্যাচেষ্টা মামলায় আরও একজন গ্রেপ্তার
সিসিটিভি ফুটেজে পাওয়া গ্রেপ্তার কবিরের ছবি।
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে কবির নামে ওই সন্দেহভাজনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বার্তায় বলা হয়েছে, কবির এই মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী।

এর আগে গত শুক্রবার ঢাকার বিজয়নগর কালভার্ট রোডে আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একদফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সবশেষ সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad