সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।  এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের পাটগ্রামে ও বিকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় সরকারি পাঠ্যপুস্তকবাহী একটি ট্রাক  কাজীপুর উপজেলার পাটগ্ৰাম রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোভ্যানের যাত্রী রাজমিস্ত্রী চাঁন মিয়া (৬৫) নিহত হন। এ সময় ভ্যানের চালক ও অন্য তিন যাত্রী মারাত্মক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মাদ এনায়েতুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে, ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে একই দিন বিকালে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাওয়া একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ী বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফাতেমা আক্তার নিহত ও চালক শামীম আহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad