মানিকগঞ্জে দুই স্থানে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জে দুই স্থানে ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের সামনে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।

কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এর প্রায় ১০ মিনিট পর জেলা পরিষদের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ  পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad