জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
Advertisement
Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলে দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের স্মরণ করেন।

ফুল দেওয়ার পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে প্রধান উপদেষ্টা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন

এর আগে, বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

একই সময়ে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানানো হয়। কক্সবাজারেও একযোগে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাঙালির স্বাধিকার আন্দোলন দীর্ঘ পথ পেরিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চূড়ান্ত রূপ লাভ করে।

স্বাধীনতার সেই গৌরবোজ্জ্বল বিজয়ের স্মরণে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad