‘জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নেই’

‘জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নেই’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার কোনো সাংবিধানিক ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সনদকে আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই।

বৃহস্পতিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে কোনো আদেশ জারির ক্ষমতা কেবল রাষ্ট্রপতির। অন্তর্বর্তী সরকারের এমন কোনো আদেশ জারির এখতিয়ার নেই।’

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশগুলো একপাক্ষিক এবং সেটি জাতির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনকি সব দলের সম্মতিতে নেওয়া কিছু সিদ্ধান্ত কাউকে না জানিয়ে পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া প্রস্তাবনায় যেসব ধারা যুক্ত করা হয়েছে তা ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধান গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও জানান তিনি।

‘এই তথাকথিত ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ প্রমাণ করে যে দীর্ঘ এক বছরের সংস্কার প্রক্রিয়া ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথিত আলোচনা ছিল অর্থহীন, সময় ও সম্পদের অপচয়। শেষ পর্যন্ত জাতির সঙ্গে প্রতারণা’- বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।

বুধবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad