৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত: ইসির গণবিজ্ঞপ্তি

৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত: ইসির গণবিজ্ঞপ্তি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে।

শনিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাগুলোর নামের তালিকা প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই করে এ সংক্রান্ত নীতিমালার আলোকে ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

কারও বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইসির নিবন্ধন আহ্বানের পর নির্ধারিত সময় ১০ আগস্ট বিকাল ৫টার মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করে। আর নির্ধারিত সময়ের পরে আবেদন করে ১৩টি সংস্থা।

এর আগে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে নাসির উদ্দিন কমিশন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছিলেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট দেখেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad