সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি
নিহত সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

তিনি দৈনিক আজকের পত্রিকার কলামিস্ট হিসেবে নিয়মিত লেখালেখি করতেন।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পত্রিকা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ সাংবাদিকের মেয়ে রিতু সরকার বলেন, ‘আমরা আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন জায়গায় বাবাকে খুঁজেছি, কিন্তু তাকে পাইনি।’

আরও পড়ুন

রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার রাতে জিডি হয়েছে; সাংবাদিক বিভুরঞ্জন নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্তাধীন।

বিভুরঞ্জন সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে নগরীর সিদ্ধেশ্বরী এলাকার বাস করেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad