উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমান বাচ্চু। ছবি: টাইসম ক্লজ
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে জয়ী হন। এর আগেও তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. অলি উল্যা। সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সম্রাট।

নির্বাচনে মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপি চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমানসহ অনেকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad